Admin
৯ ডিসেম্বর ২০২৫, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্নীতির লাগাম টানায় বিএনপির ‘ট্র্যাক রেকর্ড’ আছে : তারেক রহমান

নিজেস্ব প্রতিনিধি:দেশের দুর্নীতির লাগাম টানা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপির সফল ‘ট্র্যাক রেকর্ড’ আছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বিএনপির দেশ গড়া’র পরিকল্পনা শীর্ষক এক আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি করেন।তারেক রহমান বলেন, বিএনপির আমলে দুর্নীতির সূচক কমতে থাকে। প্রতিবার বিএনপির সরকার দুর্নীতির লাগাম টেনে ধরেছে।তিনি স্মরণ করিয়ে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে কাজ করেছে এবং বেগম খালেদা জিয়ার ২০০১-২০০৬ সালের শাসনামলে ধীরে ধীরে দেশকে দুর্নীতির ‘তকমা’ থেকে বের করে আনা হয়েছিল।দেশের নারী সমাজকে স্বাবলম্বী করার ওপর জোর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রায় চার কোটি পরিবারের নারী প্রধানদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।তিনি বলেন, যাদের প্রধান যে নারী আছেন, তাদের ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। যারা সমাজে পিছিয়ে পড়া আছে, তাদের আগে দেওয়া হবে। পরে ডিসি বা জজ সাহেবের স্ত্রীও এই কার্ড পাবেন। তবে প্রায়োরিটি বেজে পিছিয়ে পড়া সমাজের নারীরাই আগে পাবেন।তিনি প্রশ্ন তোলেন, দেশের মূল জনসংখ্যার অর্ধেক নারী। তাদের কেন ঘরের মধ্যে রেখে দেব? তাদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ। জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারলে শুধু শিক্ষিত মা নয়, স্বাবলম্বী মা হিসেবে নারীদের গড়ে তুলতে সক্ষম হবে।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর হওয়ার ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। এ ব্যাপারে কঠোর হতে হবে।দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, অন্যায় যে করে, সে কোনো দলের হতে পারে না, সে অন্যায়কারী। অতীতে দলের কেউ অন্যায় করলে বিএনপি দলীয়ভাবে নয়, আইন দিয়ে বিচার করেছে।তিনি উল্লেখ করে বলেন, জনগণের অধিকার ও ভোটাধিকার রক্ষায় হাজার হাজার মানুষ ত্যাগ স্বীকার করেছে। দেশের মানুষ এখন কথার ফুলঝুরি নয়, সমস্যার সমাধান চায়, সেই পরিকল্পনা বিএনপির রয়েছে।তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং অধিকার রক্ষায় (যেমন: তালপট্টির অধিকার প্রতিষ্ঠা ও পানির ন্যায্য হিস্যা আদায়) বিএনপির সুস্পষ্ট ও সফল ট্র্যাক রেকর্ড রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

১০

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

১১

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

১২

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

১৩

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

১৪

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

১৫

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

১৬

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

১৭

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

১৮

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

১৯

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

২০