১১ ডিসেম্বর ২০২৫, ১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিট নিশ্চিত করতে চাইলে, আগেই জোটের সঙ্গে চলে যেতাম’

বিএনটিভি ২৪,ডেস্ক:

সংসদে আসন নিশ্চিত করতে চাইলে আগেই কোনো জোটের সঙ্গে চলে যেতাম বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।আসন্ন নির্বাচনে অন্য দলের সঙ্গে জোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন, আমরা কয়টা সিট পাব বা প্রত্যাশা করি। আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না। সিট কয়টা পাব বা পাব না এটা বিবেচনা করেও নির্বাচন করছি না। সিট নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটে চলে যেতাম। তো নির্বাচনের লক্ষ্য কী?তিনি আরও বলেন, আমাদের নির্বাচনের লক্ষ্য ৩০০ আসনে প্রার্থী দিতে চাচ্ছি, যারা জনগণের কাছে যাবে, ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা করবে।নির্বাচনি পরিবেশের বিষয়ে এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনী পরিবেশ সন্তোষজনক আমরা বলব না। আমাদের পোস্টার বিভিন্ন জায়গায় ছিড়ে ফেলা হচ্ছে। অস্ত্রের মহড়া হচ্ছে, সেটি বিএনপি-জামায়াত উভয় পক্ষের থেকেই আমরা দেখছি। বিভিন্ন জায়গায় মাফিয়া, ঋণখেলাপিদের মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন তাদের নির্বাচন করতে দেবে কি না, সেটির ওপর নির্বাচনের পরিবেশ নির্ভর করবে।মানুষের ভালোবাসাকে উপেক্ষা করতে পারেন না জানিয়ে এনসিপির এ নেতা বলেন, এত মানুষ মনোনয়নপত্র কিনেছে, তারা চেয়েছে আমরা এককভাবে দাঁড়াই। আমরা কম্প্রোমাইজ করতে চাইনি। তাই আমরা বিএনপি বা জামায়াতের সঙ্গে সমঝোতায় গিয়ে জোট করিনি।তিনি আরও বলেন, এবারের নির্বাচন ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয় ৷ এবারের নির্বাচনের মূল গণভোট ৷ আপনারা অনেকে জিজ্ঞেস করেন, আমরা কয়টি সিট পাব ৷ সিট পাওয়ার জন্য আমরা নির্বাচন করছি না। সেটি চাইলে আমরা বড় কোনো দলের সঙ্গে নির্বাচন করতাম ৷

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল এম আবু হেনা সাগর, চুনতি থেকে ফিরে 

খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন-২০২৬: সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনা, বিয়ের আনন্দ বিষাদে পরিণত: ঈদগাঁওর ৪ জন নিহত, আহত ৪

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি

খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল

পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন

কেশবপুরের গৌরীঘোনা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ইলিয়াজ গাজী আর নেই 

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১১

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১২

আড়ংঘাটায় অসহায় মানুষের মাঝে ৯ মেট্রিক টন চাল বিতরণ!বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা!

১৩

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির পক্ষ থেকে আড়ংঘাটায় ১০০০ পরিবারে খাদ্য সহায়তা।

১৫

কেশবপুরে যুবসমাজের মাঝে ফুটবল উপহার দিলেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলমগীর ছিদ্দিক

১৬

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

১৭

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিতঃ

১৮

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত,

১৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুবির নিরাপত্তার প্রহরীর মৃত্যু : উপাচার্যের গভীর শোক প্রকাশ

২০