মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার //খুলনার রূপসায় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা -৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশে এখন নির্বাচনী হাওয়া বইছে।
আজিজুল বারী হেলাল তিনি বলেন, রূপসার মানুষ ঐক্যবদ্ধ থাকুন এখানে সকল দলের রাজনীতি থাকবে, রাজনীতি যার যার, কিন্তু আমাদের রূপসা সবার।
এই জনপদ কোনো দল বা গোষ্ঠীর নয়, রূপসা এ এলাকার সাধারণ মানুষের।তিনি আরও বলেন, অন্যায়কারী যে দলেরই লোক হোক না কেন, তাকে দলীয় পরিচয়ে বিচার করবেন না, তাকে অন্যায়কারী হিসেবে বিচার করতে হবে।যারা এতদিন মানুষের উপর জুলুম করেছে, দুর্নীতি করেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।
কোনো অন্যায়কারীকে রাজনৈতিক ছত্রছায়ায় রক্ষা করা যাবে না। আইনের শাসন প্রতিষ্ঠা করতেই বিএনপি আন্দোলন করে যাচ্ছে।তিনি বলেন- এবার জনগণের সরাসরি ভোটে একটি গণতান্ত্রিক সরকার গঠনের ঐতিহাসিক সুযোগ এসেছে।
আজিজুল বারী হেলাল আরোও বলেন, দেশের আপামর জনগণ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। তিনি সাধারণ, অসহায় ও মেহনতি মানুষের কথা ভেবে আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য ৮টি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি,
পরিবার, কর্মসংস্থান, শিল্প কারখানা, যোগাযোগ, আইন ও বিচার। আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে এই ৮টি খাতকে শক্তিশালী করেই একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে।
সোমবার ১২ জানুয়ারি রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়নের অচিনতলা মাদ্রাসা আয়োজিত মাদ্রাসা প্রাঙ্গণে ও নৈহাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসা সুপার মাও. জাহিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, জেলা বিএনপির সদস্য শেখ আ. রশিদ, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান,
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল সাহা, জেলা কৃষকদলের সাধারন সম্পাদক শেখ আবু সাঈদ, জেলা বিএনপির সদস্য শেখ আনিসুর রহমান,
আরিফুর রহমান আরিফ, মোল্লা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, জেলা মহিলা দলের সহ-সভাপতি শাহানাজ ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রয়েল আজম, আনসার আলী বিশ্বাস,
রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা ইলিয়াজ হোসেন, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, মাও. যোবায়ের আহম্মেদ নাঈম, মাও. শফিকুল ইসলাম, মাও. শফিকুজ্জামান, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা হাবিবুর রহমান বেলাল, বনি আমিন সোহাগ সহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
এরপর আজিজুল বারী হেলাল নৈহাটী ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কর্নপুর জামে মসজিদের পেশ ইমাম মাও. রবিউল ইসলাম। যৌথ ভাবে অনুষ্ঠান পরিচালনা করেন নৈহাটী ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য হালিম মোড়ল ও মাহফুজুর রহমান।
মন্তব্য করুন