Admin
২৫ জানুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:যশোরের কেশবপুর পৌরসভার ২ নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারী-২৬) সন্ধ্যায় যশোর-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আমরা বিএনপির রাজনীতি করি। আমরা আমাদের নেতা তারেক রহমানের রাজনীতি করি। আমরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের কোথাও কোন শক্তি ধানের শীষ প্রতীককে পরাজিত করতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো আমাদে প্রিয় প্রতীক যেন জয়লাভ করতে পারে। আমরা বিজয় অর্জন করে যশোর-৬ আসন যেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে উপহার দিতে পারি।ওয়ার্ড বিএনপি’র সভাপতি মতিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী মোড়ল-সহ ওই ওয়ার্ড বিএনপির শতাধিক নেতাকর্মী।

ছবিঃ
২৫/০১/২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

১০

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

১১

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

১২

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

১৩

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

১৪

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

১৫

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

১৬

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

১৭

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

১৮

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

১৯

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

২০