bntv24
৯ মার্চ ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরের পল্লীতে ভেজাল দুধ উৎপন্ন করার অপরাধে ৬জন আটক

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:কেশবপুরে গরুর দুধে জেলি, তেল ও সোডা মিশিয়ে ভেজাল দুধ তৈরি করার অপরাধে ছয় জনকে ৬ লাখ টাকা জরিমানা ও জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (০৯ মার্চ-২৬) দুপুরে কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব এবং ভোক্তা অধিকারের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। এসময় পাথরঘাটা ঘোষপাড়ায় একটি সঙ্ঘবদ্ধ চক্র গরুর দুধে জেলি, তেল এবং সোডা মিশ্রিত করে ভেজাল দুধ উৎপন্ন করে বিক্রি করার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ৫ জনকে ১বছর জেল ও এক লক্ষ টাকা করে জরিমানা এবং ১জনকে ৩মাসের জেল ও এক লক্ষ টাকা জরিমানা আরোপ করে গ্রেফতার পূর্বক কোর্টে প্রেরণ করা হয়েছে। এসময় বিপুল পরিমাণে ভেজাল দুধ তৈরি করার উপকরণসমূহ জনসম্মুখে বিনষ্ট করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন, কেশবপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। এসময় উপস্থিত ছিলেন, যশোর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আমাদের নিত্য ব্যবহার্য ও অতি গুরুত্বপূর্ণ এই ধরণের খাদ্যপণ্যে যারা ভেজাল মিশ্রিত করে তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।এ ধরনের কোন অপরাধ সম্পর্কে কারো কাছে কোন তথ্য থাকলে তা উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ করেন।
ছবিঃ
০৯/০৩/২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

১০

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

১১

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

১২

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

১৩

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

১৪

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

১৫

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

১৬

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

১৭

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

১৮

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

১৯

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

২০