bntv24
১৪ মার্চ ২০২৬, ৯:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভৈরব নদে নিখোঁজের তিনদিন পর রিক্সা চালকের মরদেহ উদ্ধার

শেখ মাহতাব হোসেন:খুলনায় নিখোঁজের তিনদিন পর ভৈরব নদে ভাসমান অবস্থায় রিক্সা চালক হানিফ শেখের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।(১৪ মার্চ)শনিবার ভোর রাতে খুলনার জেলখানা খেয়া ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।ঘাট এলাকার স্থানীয়রা জানায়, সেহরীর কিছুক্ষণ পর ভৈরব নদে এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখতে পান। এর পর তারা স্থানীয় থানাকে খবর দিলে তারা নৌপুলিশকে বিষয়টি অবগত করে। নৌপুলিশ ঘটনাস্থলে এসে নদীতে লাশটি উদ্ধার করে।নৌপুলিশ খুলনা সদর থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার বলেন, ভোর ৫ টার দিকে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে হানিফ শেখের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারকে খবর দিলে সদস্যরা ঘটনাস্থলে আসে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।তিনি বলেন, গত বৃহস্পতিবার যখন তিনি গোসলের জন্য ভৈরব নদের ৪ নং ঘাটে নামেন তখন স্থানীয় কয়েকজনের সাথে দেখা হয়। এরপর তিনি নদের প্রচন্ড স্রোতে হারিয়ে যান।লাশ ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।উল্লেখ্য, হানিফ শেখ ৪ নং ঘাট এলাকার বাসিন্দা আজিজ শেখের ছেলে। পেশায় তিনি একজন রিক্সাচালক। তিনি প্রতিদিন সন্ধ্যা থেকে সারারাত রিক্সা চালিয়ে ভোরে ভৈরব নদে গোসল করে বাড়িতে ফেরেন।
গত বৃহস্পতিবার তিনি ভোর ৬ টার দিকে নদীতে গোসলের জন্য নেমে নিখোঁজ হয়। পরবর্তীতে পরিবারের সদস্যরা নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়। ওই দিন ফায়ার সার্ভিসের ডুবরি দল ও স্থানীয় ডুবরিরা ভৈরব নদের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালিয়ে না পেয়ে সন্ধ্যায় উদ্ধার অভিযান বন্ধ করে দেয়। নিখোঁজের তিনদিন পর শনিবার ভোর রাতে জেলখানা খেয়া ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শেখ মাহতাব হোসেন
ডুমুরিয়া খুলনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

১০

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

১১

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

১২

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

১৩

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

১৪

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

১৫

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

১৬

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

১৭

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

১৮

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

১৯

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

২০