bntv24
২৪ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ আল্লামা সাঈদীর প্রতিষ্ঠিত ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী মধুগ্রাম ঈদগাহ্ মাঠে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হয়েছে ।

নিজস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:১৯৫৫ সালে শাহ্পুর ডুমুরিয়ায় শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মধুগ্রাম ঈদগাহ ময়দানে বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এই বিশাল ঈদের জামাতে দীর্ঘদিন যাবত ইমামতি করেন বিশিষ্ট আলেমেদ্বীন মুফাসসিরে কোরআন, সোশ্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহাসচিব, এরাবিক বিশুদ্ধ কুরআন শিক্ষা ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব,শাহীবাগ জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা মুফতি ক্বারী মাহদী হাসান কাউসারী।মাওলানা মুফতি ক্বারী মাহদী হাসান কাউসারী বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে খুশির সওগাত নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। ঈদুল ফিতর ধনী-গরিবের ভেদাভেদ ভুলে মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে শান্তি ও সহমর্মিতার অনুপম শিক্ষা দেয়। এটি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করে একটি শোষণমুক্ত সমাজ গঠনের অনুপ্রেরণা দেয়। বাস্তব জীবনে ইসলামী আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায় ও ইনসাফ কায়েম করতে পারলেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব।
মাহদী হাসান কাউসারী ঈদের জামাত পূর্বে তার আলোচনার বলেন জুলাই বিপ্লবের মাধ্যমে দেশবাসী দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে মুক্ত হয়েছে। সেই বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী প্রথম ঈদ উদযাপন করছে দেশবাসী। দেশের শান্তি-শৃঙ্খলা ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় ইসলামী হুকুমতের মাধ্যমে সর্বদা জনগণের পাশে থাকতে হবে।জুলাই আন্দোলনে আত্মদানকারী শহীদ এবং আহত যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান । তারা স্পষ্ট করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে ঐক্যবদ্ধ সংগ্রাম চলেছে, ঠিক সেভাবেই নতুন বাংলাদেশ ও একটি আদর্শ সোনার বাংলাদেশ গড়তে হবে আমাদের।তিনি আরও বলেন, ঈদ হলো ঐক্যের প্রতীক। আসুন আমরা দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের প্রিয় দেশটাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ হিসেবে গড়ে তুলি।
এই দোয়া কামনা করছি মহান আল্লাহর দরবারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১০

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১১

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

১২

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

১৩

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

১৪

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

১৫

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

১৬

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১৭

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

১৮

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

১৯

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

২০