৯ এপ্রিল ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:
“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬ বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল-২৬) সকালে ছিল ১০ ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং বিকেলে উপজেলা পরিষদের হল রুমে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং নিজ হাতে পুরস্কার বিতরন করেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ তোরাবুল ইসলাম ও পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন।৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা প্রথম সাগরদাঁড়ি মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করেছে কেশবপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়।প্রজেক্ট প্রদর্শন-এর ফলাফল বিবরণীতে (বিশেষ গ্রুপ)-ভিআরবক্স প্রথম স্থান অধিকার করেছে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (বিজ্ঞান ক্লাব)। শিক্ষা প্রতিষ্ঠানের প্রজেক্ট প্রদর্শন-এর ফলাফল বিবরণী (জুনিয়র গ্রুপ) মাধ্যমিক পর্যায়ে প্রথম কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দ্বিতীয় কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করেছে কেশবপুর মধু শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়। বিজ্ঞান অলিম্পিয়াড এর ফলাফল বিবরণী (সিনিয়র গ্রুপ) প্রকল্প প্রদর্শনীতে প্রথম কেশবপুর সরকারি কলেজ, দ্বিতীয় কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকার করেছে পাঁজিয়া ডিগ্রী কলেজ।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ করতে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০