১০ এপ্রিল ২০২৬, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপসায় মায়ের জীবন নিল ছেলে, ৫০০ টাকার জন্য”

মোল্লা জাহাঙ্গীর আলম- স্টাফ রিপোর্টার// মাত্র ৫০০ টাকার জন্য এক মায়ের জীবন নিভে গেল। এ ঘটনাটি ঘটেছে খুলনা জেলার রূপসা উপজেলার ১নং আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মাদপুর গ্রামে। মিম্মি বেগম (৪৪) নামের এক অসহায় মা নিজের ছেলে নাদিম ইসলামের হাতে নির্মমভাবে খুন হয়েছেন।তথ্য সুত্রে জানা গেছে, শুক্রবার ১০ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে নাদিম মায়ের কাছে ৫০০ টাকা দাবি করে। টাকা না পেয়ে মায়ের ওপর হামলা চালায়। পাশের গাছের ডাল, লাঠি, এমনকি নুড়া দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মাকে হত্যা করে।মায়ের আর্তনাদ, কান্না কিছুই তাকে থামাতে পারেনি।একসময় মাথা থেঁতলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মিম্মি বেগম। নিথর হয়ে যায় এক মায়ের শরীর, চিরতরে স্তব্ধ হয়ে যায় তার কণ্ঠ।ঘটনার খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে আইচগাতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. উজ্বল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলেকে আটক করে। তবে বিক্ষুব্ধ জনতা ছেলেটিকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে পাশের বাড়িতে আশ্রয় নিতে হয়।পরবর্তীতে এ ঘটনায় খুলনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। সার্কেল এসপি এ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বলেন, “এধরণের ঘটনা বরদাস্ত করা হবে না। আইনের আওতায় আনা হবে।” রূপসা থানার অফিসার ইনচার্জ রাজ্জাক মীর ও (খুলনা) ডিবি পুলিশের সদস্যরাও ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এই ঘটনা শুধু একটি খুন নয়, এটি আমাদের সমাজের ভেতরে লুকিয়ে থাকা নিষ্ঠুরতার নগ্ন প্রতিচ্ছবি। যেখানে মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ, কষ্ট সবকিছু মুছে গেল মাত্র ৫০০ টাকার কাছে। একজন মা, যিনি সন্তানের জন্য নিজের জীবন বিলিয়ে দেন, আজ সেই সন্তানের হাতেই হারালেন নিজের জীবন। এ কষ্ট, এ লজ্জা কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল এম আবু হেনা সাগর, চুনতি থেকে ফিরে 

খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন-২০২৬: সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনা, বিয়ের আনন্দ বিষাদে পরিণত: ঈদগাঁওর ৪ জন নিহত, আহত ৪

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি

খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল

পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন

কেশবপুরের গৌরীঘোনা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ইলিয়াজ গাজী আর নেই 

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১১

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১২

আড়ংঘাটায় অসহায় মানুষের মাঝে ৯ মেট্রিক টন চাল বিতরণ!বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা!

১৩

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির পক্ষ থেকে আড়ংঘাটায় ১০০০ পরিবারে খাদ্য সহায়তা।

১৫

কেশবপুরে যুবসমাজের মাঝে ফুটবল উপহার দিলেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলমগীর ছিদ্দিক

১৬

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

১৭

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিতঃ

১৮

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত,

১৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুবির নিরাপত্তার প্রহরীর মৃত্যু : উপাচার্যের গভীর শোক প্রকাশ

২০