২১ এপ্রিল ২০২৬, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নগরীতে দুর্বৃত্তের হামলায় একই পরিবারের চারজন জখম, গ্রেফতার ১

ডেস্ক রিপোর্ট:নগরীতে দুর্বৃত্তের হামলায় একই পরিবারের চারজন গুরুতর জখম হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে নগরীর জোড়াগেট এলাকার সূর্যগাছীর বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন হাসিবুর রহমান আছিব (২১), আসলাম (৩৬), মোঃ বাপ্পি শেখ (৩৫) ও ঝুমু আক্তার (২৬)। আহতরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার রাত ৮টার দিকে এ মামলার আসামি সুমন ভিকটিম হসিবুর রহমান আছিবকে জরুরি কথা আছে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তাকে আটক রেখে লোহার রড ও কাঠের বাতা দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। এরপর ভোর রাত ৫টার দিকে আসিব পালিয়ে বাড়িতে চালে আসে। বাড়িতে ফিরে আসার খবর জানতে পেরে সুমনসহ অন্যান্য দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আছিবের বাসায় প্রবেশ করে এলোপাতাড়িভাবে মারপিট করতে থাকে। এক পর্যায়ে তাদের কবল থেকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে আছিরেব দুলাভাই আসলাম ও তার ভাই বাপ্পিসহ পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে আসে। এসময় ফারুক সরদারের হাতে থাকা চা-পাতি দিয়ে আসলামকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। এছাড়া বাপ্পি শেখকে কাঠের বাতা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ঝুমু আক্তারের চুলের মুঠি ধরে ফেলে দেয় এবং তার জামাকাপড় ছিঁড়ে ফেলে শ্লীলতাহানি ঘটায়। তাদের হাতে থাকা ছুরি দিয়ে ঝুমু আক্তারের বাম হাতে পোচ দেয়। পরে তারা আছিবের ঘরে প্রবেশ করে নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় আছিবের ভাবি ঝুমু আক্তার বাদী হয়ে ৪ জনের নাম উলে­খসহ অজ্ঞাত আরও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।স্থানীয়রা জানায়, হামলার ঘটনার সাথে ফারুখ শিকদার ও জিম সাদী নামে দু’জন দুর্বৃত্ত জড়িত রয়েছে। তারা একাধিক মামলার আসামি। তাদের সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার মানুষ। তাদের নেতৃত্বে এলাকায় প্রায় অপ্রীতিকর ঘটনা ঘটে। এসব ঘটনা পুলিশকে জানিয়ে কোনো লাভ হয়নি। এ ঘটনায় ৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ হামলা ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই এলাকার মন্টুর কলোনির জামালের ছেলে সুমনকে গ্রেফতার করেছে।খুলনা সদর থানার এসআই সাত্তার জানান, ‘পুলিশ এ হামলার ঘটনায় সুমন নামে এক দুর্বৃত্তকে গ্রেফতার করা হয়েছে। হামলার ঘটনায় আছিবের ভাবি বাদী হয়ে ৪ জনের নাম উলে­খ করে থানায় মামলা দায়ের করেছেন। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০