২৭ এপ্রিল ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিক আব্দুল কাদের খান, ডুমুরিয়ার সাংবাদিকতার একজন জীবন্ত কিংবদন্তি।

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা: ৫২’র ভাষা আন্দোলনের চার মাস পূর্বে ডুমুরিয়া থানার ঠিক পিছনেই একটা সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। বিপ্লব বিদ্রোহের মধ্যে উত্তাল ভদ্রার পারে বেড়ে উঠা। বাল্য শৈশব কৈশোর কেটেছে ডুমুরিয়ায়।তার পিতার নাম মাহাতাব উদ্দিন খান, মাতা আনোয়ারা খাতুন।তিনি পড়াশোনা করেছেন দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন বিএল কলেজ থেকে বাংলা ভাষা সাহিত্যে অনার্স। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ ১৯৭৭ সালে।তিনি বাংলার একজন সনামধন্য শিক্ষক ছিলেন। ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় বাংলা বিভাগের প্রধান ছিলেন ২০১১ সাল পর্যন্ত ১৯৯৪ এর অক্টোবর থেকে।তার লেখা বাংলা ব্যাকরণ ও রচনা বিচিত্রা বইটি ২০০১ সালে ডুমুরিয়া উপজেলার সকল হাই স্কুলের পাঠ্যবই হিসেবে মনোনীত হয়।১৬ বছর খুলনা বেতারে তৎকালীন রেডিও বাংলাদেশ খুলনায় সংবাদ পর্যালোচনা করতেন। তার দীর্ঘ ৫৫ বছরের সাংবাদিকতা জীবনে দেশের ২৬ টা দৈনিক পত্রিকায় কাজ করেছেন।কমপক্ষে ছয় হাজার ছেলে ১৯৬৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সাংবাদিকতায় দীক্ষা নিয়েছেন তার কাছ থেকে। তারা এখন রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে কর্মরত। আব্দুল কাদের খান তাদের গুরু হিসেবে পরিচিত।তিনি ছিলেন ডুমুরিয়া রাইটার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি।তিনি খুলনা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি ও ভাইস প্রেসিডেন্টও ছিলেন।একসময় ছিলেন খুলনার দৈনিক পূর্বাঞ্চলের চীপ রিপোর্টার।ডুমুরিয়ার ইতিহাস তুলে ধরার ক্ষেত্রেও তার ভুমিকা ছিল উল্লেখযোগ্য।তিনি অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।ডুমুরিয়ার এই মানুষটার জন্য শুভকামনা ও দোয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০