bntv24
২৮ এপ্রিল ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরে মেয়ের হাতে মা খুন

নিজস্ব প্রতিবেদক:যশোরের কেশবপুরে মেয়ের হাতে এক হতভাগ্য মা খুন হয়েছেন। সোমবার গভীর রাতে কেশবপুর পৌর এলাকার সাহাপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক মেয়েকে আটক করেছে।্এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার সাহাপাড়ার মৃত কালিপদ অধিকারীর স্ত্রী গৌরী রানী (৭৫)-এর বাড়িতে ৩-৪ দিন আগে মণিরামপুরের নাগরঘোপ এলাকার শ্বশুরবাড়ি থেকে তার মেয়ে মৃত তরুণ অধিকারীর স্ত্রী দীপ্তি অধিকারী (৫০) বেড়াতে আসেন।দীপ্তি অধিকারী মানসিক ভারসাম্যহীন হওয়ায় সোমবার রাতে বিবস্ত্র অবস্থায় বাড়ির আঙিনায় চলাফেরা করছিলেন। পরদিন সকালে দীপ্তি অধিকারীকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার দেবর পবিত্র অধিকারী (৫৬) ওই বাড়িতে আসেন। এ সময় তিনি বাড়ির দোতলায় উঠে দেখেন, তার ভাবির মা গৌরী রানী মৃত অবস্থায় পড়ে আছেন। এছাড়া দীপ্তি অধিকারী পাশেই বাথরুমে বিবস্ত্র অবস্থায় বসে ছিলেন।
এলাকাবাসীর ধারণা, সোমবার রাতে দীপ্তি তার মায়ের সঙ্গে অবস্থানকালে তরকারি কাটার বটির আঘাত দিয়ে তার মায়ের কপাল ও মাথার পেছনে আঘাত করেন। এতে রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা যান। মরদেহের পাশেই বটির ভাঙা অংশ পড়ে থাকতে দেখা যায়।্কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয় এবং ঘাতক মেয়েকে আটক করা হয়েছে। মৃতদেহের পাশ থেকে তরকারি কাটার বটির অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। ঘাতক দীপ্তি অধিকারী মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১০

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১১

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

১২

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

১৩

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

১৪

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

১৫

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

১৬

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১৭

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

১৮

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

১৯

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

২০