bntv24
২ মে ২০২৬, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। আজ শনিবার বৃষ্টিবিঘ্নিত দিন সিলেট জেলা স্টেডিয়ামে দেশের সবচেয়ে বৃহৎ জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিকেল ৫টায় নতুন কুঁড়ি প্রতিযোগিতার উদ্বোধন তিনি। সেখান থেকেই একসঙ্গে দেশের ৬৪টি জেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনের সময় প্রধামন্ত্রী শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলেছেন, আগামী বাংলাদেশের দায়িত্ব নিতে হবে তাদের। এ সময় শিশু-কিশরোর পড়াশুনার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করার কথা বলেছৈন।জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের পর নতুন কুঁড়ি স্পোর্টস নিয়ে একটি প্রমাণ্যচিত্র দেখানো হয়। সেখানে শিশু-কিশোরদের নিয়ে রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরা হয়। এরপর নতুন কুঁড়ি থিম সং পরিবেশন করা হয়। এর পরপরই নতুন কুঁড়ি স্পোর্টসে অর্ন্তভুক্ত করা ৮টি খেলার প্রদর্শণী দেখানো হয়। সেখানে বিকেএসপির ১০ জন শিক্ষার্থী অংশ নেন।৮টি খেলার মনোমুগ্ধকর প্রদর্শণী শেষে স্বাগত বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে, তৃণমূল হতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ তৈরি করা। এ মহাপরিকল্পনার প্রথম ও প্রধান স্তম্ভ এই নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোরদের একটি বিশাল ডাটাবেস তৈরি করা এবং প্রত্যন্ত অঞ্চল হতে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি চার স্তরের প্রশাসনিক কাঠামো তৈরি করা হয়েছে। তিনি আরো বলেন, ‘আমরা আন্তর্জাতিক মানের কোচ এবং ক্রীড়া বিজ্ঞানের মাধ্যমে তাদের কারিগরি ও মানসিক দক্ষতা বৃদ্ধির ব্যবস্থা করব। আমাদের মূল লক্ষ্য ২০৩০ এবং ২০৩৪ সালের অলিম্পিক এবং আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপগুলোতে বাংলাদেশের শক্তিশালী অংশগ্রহণ নিশ্চিত করা।অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর ক্রীড়া ক্ষেত্রে অবদান স্মরণ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ‘সরকার খেলোয়াড়দের মধ্যে ক্রীড়াভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রম শুরু করেছে। দ্বিতীয় ধাপে আমরা ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা অন্বেষণ করতে আমরা দেশব্যাপী নতুন কুরি স্পোর্টস কর্মসূচি চালু করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

১০

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

১১

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

১২

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

১৩

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

১৪

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

১৫

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

১৬

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

১৭

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

১৮

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

১৯

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

২০