৪ মে ২০২৬, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নগরীতে কেসিসি ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল রোববার বিকেলে খুলনা সিটি কর্পোরেশন অধিক্ষেত্রে চলাচলরত যাত্রীবাহী ও পণ্যবাহী ইজিবাইকের ২০২৫-২০২৬ অর্থবছরের নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন। গতকাল থেকে শুরু হয়ে আগামী ৩১ মে পর্যন্ত ইজিবাইক লাইসেন্স নবায়ন কার্যক্রম চলমান থাকবে।প্রতিটি যাত্রীবাহী এবং পণ্যবাহী ইজিবাইকের নবায়ন ফি দুই হাজার টাকা। চালক এবং মালিকগণ স্ব স্ব ব্লু-বুক ও আরএফআইডি কার্ড প্রদর্শন করে বিলের কপি খুলনা সিটি কর্পোরেশনের লাইসেন্স যানবাহন শাখা থেকে গ্রহণ করতে হবে। বিলের কপি সংগ্রহ পূর্বক ইসলামী ব্যাংক খুলনা মহানগরীর যেকোন শাখায় জমা প্রদান করতে হবে। জমা প্রদান সাপেক্ষে বিলের অফিস কপি প্রদর্শন করে লাইসেন্স যানবাহন শাখা হতে ব্লু-বুক নবায়ন করে নিতে হবে। কেসিসি লাইসেন্স যানবাহন শাখার এ কার্যক্রম সকাল ৯টা হতে বিকেল ৩টা পর্যন্ত চলমান থাকবে।অনুষ্ঠানে প্রধান অতিথি লাইসেন্সবিহীন কোন ইজিবাইক চলাচল না করার জন্য চালক ও মালিকদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ করেন। নির্ধারিত সময়ের পর আরএফআইডি কার্ড ডিজিটাল নম্বর প্লেট ও স্টিকারবিহীন ইজিবাইক আটকসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী ইঞ্জিঃ মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, সিনিয়র লাইসেন্স অফিসার মোঃ মনিরুজ্জামান রহিম, লাইসেন্স অফিসার (যানবাহন) শেখ মোঃ দেলোয়ার হোসেন, লাইসেন্স অফিসার (ট্রেড) খান হাবিবুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০