নিজস্ব প্রতিবেদক: বটিয়াঘাটা উপজেলার ১ নং জলমা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের অন্তর্গত মোহাম্মদ নগরের অন্তর্ভুক্ত মৃধা কমপ্লেক্সের বিপরীত পার্শ্বে বিশ্বরোড সংলগ্ন একটি বাইলেন, যা মহান স্বাধীনতার ঘোষক “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের “নামে উক্ত লেনের বসবাসরত সাবেক মহানগর যুবদলের অন্যতম যুবনেতা জনাব -ইয়ারুল ইসলাম সবুজের প্রস্তাবনায় এবং উক্ত লেনে বসবাসরত অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের সম্মতিতে লেনটির নামকরণ করে ভিত্তি প্রস্তর স্থাপন করে শুভ উদ্ভোধন ঘোষণা করা হয়। এই সময়ে উপস্থিত ছিলেন সাবেক জলমা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ফখরুল ইসলাম।শ্রী শক্তিপদ ঘোষ অগ্রণী ব্যাংক কর্মকর্তা অবসরপ্রাপ্ত, জনাব টিপু সুলতান,বিশিষ্ট ব্যাবসায়ী। সাংবাদিক হাসানুর রহমান, অভি, জাহাঙ্গীর হোসেন, মশিউর রহমান টুকু,কবি নাজমুল তারেক তুষার প্রমুখ, অবশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশমাতা সাবেক তিনবার প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকো সহ বর্তমান জনপ্রিয় প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার বিএনপি’র চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এর নামে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। উক্ত লেনের বাসিন্দারা দেশবাসী সহ সবার কাছে দোয়া কামনা করছেন।
মন্তব্য করুন