৬ মে ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে অবসরপ্রাপ্ত আমলাদের দপ্তরে প্রবেশে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরুর আগেই প্রশাসনিক অঙ্গনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত আমলাদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
প্রশাসনিক সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার (৬ মে) থেকে রাজ্যের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের দপ্তরে উপস্থিত না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে বলে জানা গেছে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা লোক ভবন থেকে সব বিভাগীয় সচিবকে এ বিষয়ে নির্দেশনা পৌঁছে দিয়েছেন। প্রতিটি দপ্তরে মৌখিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।এদিকে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে উপদেষ্টা বা বিশেষ দায়িত্বে থাকা একাধিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইতোমধ্যে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। পাশাপাশি তারা সরকারি আবাসনও খালি করতে শুরু করেছেন বলে জানা গেছে।প্রশাসনের ভেতরে নথি সুরক্ষা নিয়েও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ মে) মুখ্য সচিব সব বিভাগকে গুরুত্বপূর্ণ সরকারি নথি নিরাপদে সংরক্ষণের নির্দেশ দেন। বিশেষভাবে বলা হয়েছে, কোনো গুরুত্বপূর্ণ ফাইল বা কাগজপত্র যেন কোনোভাবেই দপ্তরের বাইরে না যায়।একই সঙ্গে অর্থ উপদেষ্টাদেরও এ প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হয়েছে। বিভাগভিত্তিক গুরুত্বপূর্ণ নথির তালিকা প্রস্তুত ও সংরক্ষণ নিশ্চিত করতে তাদের সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।রাজ্যে রাজনৈতিক পালাবদলের সম্ভাবনার মধ্যেই প্রশাসনিক এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সরকার পরিবর্তনের আগে প্রশাসনিক কাঠামো নিয়ন্ত্রণে রাখতে এবং গুরুত্বপূর্ণ নথি সুরক্ষায় এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়ে থাকতে পারে।সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে উপজেলা পূজা ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর সৌজন্য সাক্ষাৎ।

শৈশবের পাঠশালার সেই প্রিয় ‘স্যার’ আর নেই ৯৫ বছরে কালিপদ চক্রবর্তীর পরলোকগমন—রংপুরে শোকের ছায়া, অশ্রুসিক্ত সাবেক শিক্ষার্থীরা

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

১০

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

১১

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১২

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১৩

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১৪

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৫

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৬

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৭

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৮

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৯

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

২০