৭ মে ২০২৬, ৯:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মণিরামপুর প্রেসক্লাব সভাপতির আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

জেমস আব্দুর রহিম রানা, যশোর:যশোরের মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি, প্রবীণ সাংবাদিক ও শিক্ষক এসএম মজনুর রহমানের আশু রোগমুক্তি কামনায় এক আবেগঘন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় মণিরামপুর প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করে মণিরামপুর প্রেসক্লাব। স্থানীয় সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা হযরত আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু, সিনিয়র সাংবাদিক অধ্যাপক মো. আব্বাস উদ্দিন, ‘প্রতিদিনের কণ্ঠ’-এর সম্পাদক ও প্রকাশক শাহিনুর রহমান পান্না, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহাম্মেদ লিটন, শিক্ষক ফারুক আলম, অধ্যাপক বোরহান উদ্দিন জাকির, এসএম সিদ্দিক, অধ্যাপক হুসাইন নজরুল হক, সহকারী অধ্যাপক বাবুল আক্তার, সাংবাদিক আসাদুজ্জামান রয়েল, আব্দুল্লাহ আল মামুন সোহান, প্রতিদিনের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাকিম আল রাব্বি সাকিব, আবুবকর সিদ্দিক, জাহাঙ্গীর আলম, আলীমুন হোসেন, অধ্যাপক এম আলাউদ্দিন, শফিয়ার রহমান, রিপন হোসেন সাজু, প্রভাষক সঞ্জয় দে, রাহাত আলী, মনোয়ার হোসেনসহ প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএম মজনুর রহমান শুধু একজন পেশাদার সাংবাদিক নন, তিনি একজন সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর নেতৃত্ব, কর্মদক্ষতা ও সমাজের প্রতি দায়বদ্ধতা স্থানীয় সাংবাদিক সমাজের জন্য অনুকরণীয়।বক্তারা আরও বলেন, মফস্বল সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি দৈনিক লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধান ও পেশাগত উন্নয়নে তিনি সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।জানা গেছে, এসএম মজনুর রহমান দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক লোকসমাজের স্টাফ রিপোর্টার এবং দৈনিক সমকালের মণিরামপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষা, সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ড—তিন ক্ষেত্রেই তাঁর সক্রিয় অংশগ্রহণ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত।
গত মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
দোয়া মাহফিলে তাঁর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও পুনরায় কর্মমুখর জীবনে ফিরে আসার কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত সবাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, তিনি যেন এসএম মজনুর রহমানকে দ্রুত আরোগ্য দান করেন এবং সুস্থভাবে পরিবার, সহকর্মী ও প্রিয় কর্মক্ষেত্রে ফিরিয়ে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০