১০ মে ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিমন্ত্রীর তালিকায় খুলনা-৪ এর এমপি হেলাল?

রাসেল আহমেদ:খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালকে ঘিরে জাতীয় রাজনৈতিক অঙ্গনে নতুন এর করে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য মন্ত্রিসভা সম্প্রসারণে প্রতিমন্ত্রী হিসেবে তার নাম আলোচনায় আসায় খুলনা অঞ্চলে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল ও নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।
সরকারি ও দলীয় একাধিক সূত্রের বরাতে জানা গেছে, ঈদুল আজহার পর বাজেট অধিবেশন শেষে মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। ওই সম্প্রসারণে নতুন মুখ অন্তর্ভুক্তির পাশাপাশি দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ও ত্যাগী নেতাদের মূল্যায়নের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সেই প্রেক্ষাপটে খুলনা-৪ আসনের এমপি আজিজুল বারী হেলালের নামও আলোচনায় উঠে এসেছে।দলীয় নেতাকর্মীদের মতে, তৃণমূল থেকে উঠে আসা আজিজুল বারী হেলাল দীর্ঘদিন ধরে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। আন্দোলন-সংগ্রামে মাঠপর্যায়ে তার উপস্থিতি, সংগঠন শক্তিশালী করার প্রচেষ্টা এবং দক্ষিণাঞ্চলে দলের ভিত্তি সুসংগঠিত করতে ভূমিকা রাখায় তিনি নেতাকর্মীদের মধ্যে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, যদি মন্ত্রিসভা সম্প্রসারণে তার নাম অন্তর্ভুক্ত হয়, তবে তা খুলনা তথা দক্ষিণাঞ্চলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হবে। এতে স্থানীয় রাজনীতিতে নতুন গতিশীলতাও তৈরি হতে পারে বলে তারা মত দিয়েছেন।তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সরকারের উচ্চপর্যায় বা দলীয় দায়িত্বশীল সূত্র থেকেও সম্ভাব্য মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি। ফলে বিষয়টি আপাতত রাজনৈতিক আলোচনার পর্যায়েই রয়েছে।
তবুও সম্ভাব্য মন্ত্রিসভা ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে যেসব নাম আলোচনায় রয়েছে, তার মধ্যে খুলনা-৪ আসনের এমপি আজিজুল বারী হেলালের নাম এখন অন্যতম আলোচিত হিসেবে সামনে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০