bntv24
১০ মে ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁওতে আকস্মিক সফরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মোঃ রেজাউল করিম, কক্সবাজার: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়’ পরিদর্শন করেছেন। ৯ই মে শনিবার বিকেল পাঁচটায় তিনি আকস্মিক পরিদর্শনে আসেন। বিদ্যালয়ে পৌঁছুলে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধান শিক্ষক মঞ্জুর আলম সহ অন্য শিক্ষক-শিক্ষিকারা। তিনি বিদ্যালয়ের চলমান সার্বিক শিক্ষা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং শিক্ষকদের দাবি সমূহ পূরণের আশ্বাস দেন। প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের পরামর্শ কামনা করেন। এ সময় নব সৃষ্ট ঈদগাঁও উপজেলা থেকে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে কর্মরত কর্মকর্তা ও শিক্ষক- কর্মচারীদের বেতন- ভাতা প্রদানের দ্রুত ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রীর প্রতি দাবি জানানো হয়।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী, পরিচালক ( প্রশিক্ষণ) মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহীন মিয়া, ঈদগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুর রহমান ভুঁইয়া, রামু উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হানিফ মিয়া, পশ্চিম গজালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানেই আলম আজাদ সহ প্রাথমিক শিক্ষা অফিসের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম জানান, প্রতিমন্ত্রী নবসৃষ্ট পদ বৃদ্ধি, ছয়তলা ভবন ও কম্পিউটার ল্যাব প্রদানের আশ্বাস প্রদান করেন।
পরে তিনি ঈদগাঁও উপজেলা নতুন কুঁড়ি কর্মসূচির ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়দের সাথে ফটোসেশন করেন। এসময় ফুটবল কোচ দিদার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১০

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১১

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

১২

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

১৩

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

১৪

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

১৫

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

১৬

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১৭

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

১৮

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

১৯

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

২০