১০ মে ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতি জুলমাত ও বিদ্যোৎসাহী নুরুজ্জামান

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি: ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে নবনিযুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, ১১ নং হাসানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মোঃ জুলমাত আলী। একই সাথে বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন কেশবপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে জানানো হয়, মাদ্রাসাটির সুষ্ঠু, আধুনিক ও গতিশীল পরিচালনার স্বার্থে এই নতুন মনোনয়ন প্রদান করা হয়েছে। নবনিযুক্ত সভাপতি ও বিদ্যোৎসাহী প্রতিনিধি গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদকাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, “আমাকে কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে নির্বাচিত করায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি কেশবপুরের সর্বস্তরের পেশাজীবী, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা আমাকে নানাভাবে সহযোগিতা ও সমর্থন করেছেন। সকলের কাছে দোয়া চাই, যেন আমি এই দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করতে পারি।”রোববার (১০ মে-২৬) সকাল ১০টায় নবগঠিত গভর্নিং বডির সদস্যদের সঙ্গে নিয়ে কেশবপুর আলিয়া মাদ্রাসায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পরিদর্শনে যান মাদ্রাসার প্রিন্সিপাল ফশিয়ার রহমান। এ সময় নবনিযুক্ত সভাপতি মোঃ জুলমাত আলী, বিদ্যোৎসাহী প্রতিনিধি মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।সভাপতি মোঃ জুলমাত আলী শিক্ষক-কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক বিভেদ বা বিশৃঙ্খলা চলবে না। সবাইকে মিলেমিশে সুন্দর পরিবেশে প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। শিক্ষা এবং মাদ্রাসার মানোন্নয়নে আপনাদের সহযোগিতা বিশেষ প্রয়োজন।”
এ সময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রিন্সিপাল ফশিয়ার রহমানকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং আধুনিক শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণে নবগঠিত কমিটির প্রতি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০