bntv24
১০ মে ২০২৬, ৭:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লেবাননে ব্যাপক হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৩৯

ডেস্ক রিপোর্ট: লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন।রোববার (১০ মে) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর সাকসাকিয়েহ-এ ইসরায়েলের এক হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে এক শিশুও রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ‘নিরীহ বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতির’ বিষয়ে তারা অবগত রয়েছে বলেও জানানো হয়েছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৬ এপ্রিল ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।ইসরায়েলের অধিকাংশ বিমান হামলায় দক্ষিণ লেবাননকে নিশানা করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহ-সংশ্লিষ্ট অবকাঠামো ও ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছে। হিজবুল্লাহ ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী ও রাজনৈতিক দল।শনিবার লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায়, বিশেষ করে সাকসাকিয়েহে, ইসরায়েলি হামলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই হামলায় ‘প্রাথমিকভাবে এক কন্যাশিশুসহ সাতজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৫ জন, যাদের মধ্যে তিন শিশু রয়েছে।’আইডিএফ জানিয়েছে, ওই এলাকায় ‘সামরিক কাজে ব্যবহৃত একটি স্থাপনায় অবস্থানরত হিজবুল্লাহ সদস্যদের’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বেসামরিক মানুষের ক্ষতি যতটা সম্ভব কমাতে নির্ভুল অস্ত্র ও আকাশপথে নজরদারির মতো ব্যবস্থা নেওয়া হয়েছিল। ঘটনার বিস্তারিত এখনও পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছে আইডিএফ।এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়েহ এলাকায় মোটরসাইকেলে চালানো আরেকটি ইসরায়েলি হামলায় এক সিরীয় নাগরিক ও তার ১২ বছর বয়সী মেয়ে আহত হন। মন্ত্রণালয়ের দাবি, প্রথম হামলার স্থান থেকে সরে যাওয়ার পর ড্রোনটি দ্বিতীয়বার হামলা চালায়, এতে ওই বাবা নিহত হন। পরে ড্রোনটি ‘তৃতীয়বার সরাসরি মেয়েটিকে লক্ষ্য করে হামলা চালায়।’অন্যদিকে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে একটি ড্রোন হামলা চালিয়েছে। এতে তিনজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে দেশজুড়ে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ ১২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে নিহতদের মধ্যে কতজন যোদ্ধা এবং কতজন বেসামরিক, তা আলাদা করে উল্লেখ করা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১০

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১১

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

১২

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

১৩

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

১৪

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

১৫

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

১৬

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১৭

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

১৮

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

১৯

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

২০