২৪ মে ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদালত থেকে খালাস পেলেও স্থায়ী বরখাস্থের হাত থেকে রেহাই পাননি শিক্ষক মিলন : প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ শফিয়ার রহমান,পাইকগাছা(খুলনা)প্রতিনিধি: আদালতের মামলা থেকে খালাস পেলেও উদ্দেশ্য তথ্য গোপন মুলকভাবে একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। এর প্রতিবাদে রোববার দুপুরে খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কে,আর,আর মাধ্যমিক বিদ্যালয়ের বরখাস্ত হওয়া সহকারী শিক্ষক মিলন কুমার রায় এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ৫ নভেম্বর ২০২৪ তারিখ তার বিরুদ্ধে বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানি ঘটানোর অভিযোগ নেয়া হয়। এজন্য তাকে ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। নির্দিষ্ট সময় পার হওয়ার আগেই ৮ নভেম্বর ২০২৪ তারিখে প্রধান শিক্ষক আব্দুর রহমান তাকে সাময়িক বরখাস্ত করেন। এ বরখাস্ত আদেশের বিরুদ্ধে সহকারী শিক্ষক আদালতে ২৮৫/২৪ মামলা করেন। যে মামলার আদেশের দিন ধার্য রয়েছে আগামী ৩০ জুন ২০২৬ ।
এদিকে ঐ ছাত্রীর অভিভাবককে দিয়ে শিক্ষক মিলনের বিরুদ্ধে ২০-১১-২০২৪ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত খুলনাতে ১৩৫/২৪ মামলা করেন। যে মামলায় প্রধান স্বাক্ষী ছিলেন প্রধান শিক্ষক নিজেই। ঐ মামলা থেকে আসামী মিলন ২১-৫-২০২৫ তারিখে বেকসুর খালাস পান। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, আদালতে বিষয়টি সম্পুর্ন গোপন রেখে তাকে স্থায়ীভাবে বহিস্কার করার জন্য অনলাইনে প্রধান শিক্ষক যশোর শিক্ষা বোর্ডে ১৬-০৩-২০২৬ তারিখে আবেদন করেন। উক্ত আবেদনের প্রেক্ষিতে শিক্ষা বোর্ড ওয়েবসাইটে নোটিশ প্রদান করেন। যা তিনি অবগত হননি। আত্মপক্ষকে অবগত না করেই ২৯-০৪-২০২৬ তারিখে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করেন বোর্ড কর্তৃপক্ষ। উক্ত আদেশটি পুনঃ বিবেচনা করার জন্য বিদ্যালয় পরিদর্শক ও বোর্ড চেয়ারম্যান বরাবর আবেদন করেছেন। যা এখনও কোন ব্যবস্থা নেয়া হয়নি।এদিকে এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুর রহমান জানান, বোর্ড তাকে স্থায়ীভাবে বরখাস্ত করেছেন। আমি কিছুই জানিনা। তবে তিনি নারী ও শিশু নির্যাতন দমন আদালত থেকে খালাস পেয়েছেন শুনেছি। কোন কাগজ দেখিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০