২৪ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক মোংলা পৌরবাসী: ঈদ শুভেচ্ছা বার্তায় কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম কেয়া

মোংলা প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোংলা পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আগামী পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী সার্জিনা ইসলাম কেয়া। বিশেষ করে মোংলা পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণসহ সমগ্র পৌরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি।
এক শুভেচ্ছা বার্তায় সার্জিনা ইসলাম কেয়া বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির এক অনন্য বার্তা নিয়ে আসে। কোরবানি শুধু পশু জবাই করা নয়, বরং আমাদের মনের ভেতরের অহংকার, হিংসা ও অন্যায়কে বিসর্জন দিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে শান্তির সুবাতাস বয়ে আনে।”
ব্যক্তিগত জীবনে একজন সফল গৃহিণী সার্জিনা ইসলাম কেয়া সমাজসেবার ব্রত নিয়ে এবার জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চান। তাঁর স্বামী বি. এম. ওয়াসিম আরমান সাংবাদিকতা পেশার সাথে যুক্ত। তিনি খুলনার স্বনামধন্য আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক খুলনা গেজেট’ এবং জাতীয় পত্রিকা ‘দৈনিক আজকের সংবাদ’-এর মোংলা প্রতিনিধি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।নির্বাচনী ভাবনা ও সমাজ সংস্কার নিয়ে সার্জিনা ইসলাম কেয়া বলেন, “আমি মূলত নারী নেতৃত্ব বিকাশ, নারীর অধিকার রক্ষা এবং সমাজের যেকোনো ধরনের নারী বৈষম্যের বিরুদ্ধে কাজ করতে চাই। আমাদের সমাজে নারীরা এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। আমি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মা-বোনসহ সর্বস্তরের সাধারণ মানুষের পাশে থেকে একজন নিবেদিতপ্রাণ সেবক হয়ে কাজ করার স্বপ্ন দেখি।”
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, “মোংলা পৌরসভার এই তিনটি ওয়ার্ডের প্রতিটি মানুষ আমার পরিবারের অংশ। আমি সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামীতেও আপনাদের অধিকার আদায় ও এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আসন্ন পৌরসভা নির্বাচনে আমি আপনাদের সকলের দোয়া, সমর্থন ও ভালোবাসা প্রার্থী।”
সার্জিনা ইসলাম কেয়া পৌরবাসীকে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান এবং কোরবানির পর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নিজ নিজ দায়িত্ব পালন করার অনুরোধ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০