২৩ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না, সাংবাদিকের ওপর হামলা! খুমেকে ভর্তি রায়হান

মোল্লা জাহাঙ্গীর আলম
খুলনা নগরীর ময়লাপোতা সংলগ্ন ইকবালনগর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হলেন সাংবাদিকরা। হামলায় দৈনিক প্রবাহ পত্রিকার স্টাফ রিপোর্টার “রায়হানসহ” কয়েকজন আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।সোমবার ২২ জুন বিকেল সাড়ে ৩টার দিকে ইকবালনগর রোডে দীর্ঘদিনের বিরোধপূর্ণ একটি জমিতে নির্মাণকাজ চলছিল। এলাকায় উত্তেজনা থাকায় বিষয়টির খোঁজখবর নিতে ঘটনাস্থলে যান সাংবাদিকরা। অভিযোগ, সংবাদ সংগ্রহের একপর্যায়ে হামলাকারীরা সাংবাদিকদের ওপর চড়াও হয়। তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং সরকারি কর্মকর্তাদের নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য ছোঁড়া হয়। এতে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।স্থানীয়রা জানান, জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে দুই পক্ষের বাকবিতণ্ডা একসময় হামলায় রূপ নেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ভুক্তভোগী আবুল হাসান মোল্লার দাবি, বানিয়াখামার মৌজার প্রায় সাড়ে ১০ কাঠা জমি নিয়ে তার পরিবারের বিরোধ প্রায় ৩৭ বছর ধরে চলছে। ১৯৮৯ সালে বাটোয়ারা মামলা হয়। ১৯৯৭ ও ২০০৪ সালে আপিলেও বাদীপক্ষের পক্ষে রায় আসে। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন – মামলা নং-৩৬১/১৬।তার অভিযোগ, বিচারাধীন অবস্থায় এবং আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আব্দুল কুদ্দুস মোল্লা ও আব্দুল ওয়াদুদ মোল্লা ওরফে গুটু জোরপূর্বক দোকান ও স্থাপনা নির্মাণ চালিয়ে যাচ্ছেন। এমনকি নতুন দেয়াল, মাটি ভরাট ও ঢালাইয়ের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
সূত্র জানায়, গত ২০ এপ্রিল খুলনা সদর থানায় লিখিত অভিযোগ, ২৭ এপ্রিল জিডি এবং ১৭ মে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ-তে অভিযোগ দাখিল করা হয়েছে। পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ বন্ধের নির্দেশ দিলেও তা মানা হয়নি। কেডিএ কর্মকর্তারাও পরিদর্শন করেছেন।স্থানীয়দের আরও অভিযোগ, এর আগেও ওই এলাকায় বৈধতা নিয়ে প্রশ্ন আছে এমন কয়েকটি বাণিজ্যিক স্থাপনা গড়ে উঠেছে। আবাসিক এলাকায় কাঠের কারখানা চলায় শব্দ ও বায়ুদূষণ হচ্ছে। ২০২৪ সালে পরিবেশ অধিদপ্তরে এ নিয়ে অভিযোগও দেওয়া হয়েছিল।সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় খুলনার সাংবাদিক সমাজ উদ্বেগ জানিয়েছে। তাদের বক্তব্য, আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা যেমন অপরাধ, তেমনি পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা গণতন্ত্র ও বাকস্বাধীনতার ওপর আঘাত।
ভুক্তভোগীরা বিরোধপূর্ণ জমিতে সব ধরনের নির্মাণকাজ বন্ধ, আদালতের নির্দেশনা বাস্তবায়ন, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় সাংবাদিক রায়হানের সুচিকিৎসা ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি উঠেছে সর্বত্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০