২৫ জুন ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আউলিয়াবাদে মাদক ব্যবসা, উদ্বিগ্ন তরুন ও যুবসমাজ 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের একটি গ্রামের নাম আউলিয়াবাদ। থানার পার্শ্ববর্তী এলাকাটি এখন রূপ নিল  মাদকের হাটে। অপরাধ জগতের নেপথ্যে রয়েছে একজন নারী, যাকে স্থানীয়রা চেনে গাঞ্জা বেপারি নামে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক বাণিজ্য চালিয়ে যাচ্ছেন চিহ্নিত এ ‘মাদক সম্রাজ্ঞী’। ইতিপূর্বে মাদকের চালানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হলেও জামিনে এসে ইসলামাবাদ আউলিয়াবাদের আশপাশের এলাকায় নিজের শক্তিশালী মাদক নেটওয়ার্ক সক্রিয় করে তুলেছেন এ নারী। তার এই মাদক বাণিজ্যের পেছনে স্থানীয় চক্র কাজ করছেন। স্থানীয়দের অভিযোগ, তিনি এই অঞ্চলের গাঁজা ব্যবসার মূল হোতা। জানা যায়,গাঞ্জা বেপারি এ নারীর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। বারবার আইন প্রয়োগকারী সংস্থার জালে আটক হলেও জামিনে বেরিয়ে এসে তিনি দ্বিগুণ উৎসাহে এই অবৈধ কারবার শুরু করেন। গত মে মাসেও ৬০ গ্রাম গাঞ্জা, নগদ ৬০ হাজার টাকাসহ পুলিশের বিশেষ বাহিনীর হাতে আটক হওয়ার কয়দিন পরপরেই জামিনে বেরিয়ে আসে। বর্তমানে তিনি কারাগারের বাইরে অবস্থান করায় আউলিয়াবাদ ও সংলগ্ন এলাকায় মাদক কেনাবেচা উঠতি বয়সের তরুণদের মাদকাসক্তি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। এতে করে উদ্বিগ্ন হয়ে পড়ে তরুন,যুবসমাজ।একজন সিনিয়র সাংবাদিক তাঁর ফেইসবুকে লিখেছেন-দৃষ্টি আকর্ষণ কক্সবাজারের ঈদগাহ থানার ওসি- ডুলাফকিরের রাস্তার মাথায় এক নারী ইয়াবার দোকান খুলেছে। খুচরায় প্রতি পিচ ১৭০ টাকা। এতে স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাদের সন্তানদের নিয়ে।এলাকাবাসীর দাবি,শুধু গ্রেফতার বা মামলা দিয়ে মাদক সাম্রাজ্য গুঁড়িয়ে দেওয়া সম্ভব নয়। এলাকাকে মাদকমুক্ত করতে হলে নিয়মিত কঠোর নজরদারি এই সিন্ডিকেটের সাথে জড়িত মূল হোতাদের চিহ্নিত পূর্বক আইনের আওতায় আনা জরুরি। প্রশাসন এই ‘মাদক সম্রাজ্ঞী’র বিরুদ্ধে স্থায়ী কি পদক্ষেপ নেয়। সেটি এখন দেখার পালা।সচেতন মহলের মতে, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেটে কে বা কারা কাজ করছে তাদের খুঁজে বের করতে না পরলে মাদক নিমূল সম্ভব নয়। কারা গাঞ্জা বেপারি নামে এ নারী কে সাহস যুগিয়ে যাচ্ছে, সেটিও খতিয়ে দেখা দরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০