২৭ ডিসেম্বর ২০২৫, ১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপিতে প্রাণচাঞ্চল্য

নিজেস্ব প্রতিনিধি:দীর্ঘ প্রায় দেড় যুগ নির্বাসনে থাকার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে আসায় বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডের পালে নতুন করে হাওয়া লেগেছে। তার প্রত্যাবর্তন ঘিরে দলটির সব স্তরের নেতাকর্মীরা সক্রিয় হয়ে উঠেছেন। যার প্রতিফলন দেখা গেছে গত বৃহস্পতিবার, যখন তাকে বহনকারী উড়োজাহাজ ঢাকায় অবতরণ করে। বিমানবন্দর থেকে পূর্বাচলের তিনশ ফিটসহ তার চলাচলের রাস্তায় যে জনসমাগম-উপস্থিতি, অনেকের মতে সেটা ছিল স্মরণকালের সবচেয়ে বড়। এরপর গতকাল শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা জ্ঞাপনের কর্মসূচি ঘিরেও বিপুল জনসমাগমের ধারাবাহিকতা বজায় ছিল। পুরো পথে নেতাকর্মীর ছিল উপচে পড়া ভিড়। বলা হচ্ছে, এর মধ্য দিয়ে নেতাকর্মীদের মধ্যে ‘সাংগঠনিক স্পৃহা’ নতুন করে জেগে উঠেছে। দেশে এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। এমন অবস্থায় ভোটগ্রহণ সামনে রেখে তারেক রহমানের এই প্রত্যাবর্তন বিএনপির নির্বাচনী বৈতরণি পার হতেও সহায়ক হবে বলে প্রত্যাশা নেতাকর্মীদের।রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, তারেক রহমানের এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিএনপি এবং দেশ উভয়েরই লাভ হয়েছে। মানুষ মনে করছে, এই দলটাই সরকার গঠন করবে। সুতরাং বিএনপি সরকার গঠন করলে কে প্রধানমন্ত্রী হবেন, দেশ ও দেশের মানুষের জীবনমানের উন্নয়নের জন্য তিনি কী ভাবছেন, সেটা মানুষ বুঝতে পেরেছে। অন্যদিকে তারেক রহমানের উপস্থিতির কারণে দলীয় শৃঙ্খলাও ঠিক হয়ে যাবে। নিরসন হয়ে যাবে মনোনয়ন ঘিরে কিছু আসনে সৃষ্ট অসন্তোষ।ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যের লন্ডন যান তারেক রহমান। লন্ডনে পৌঁছানোর পর প্রথম কয়েক বছর তিনি চুপচাপ ছিলেন, রাজনৈতিক কোনো কার্যক্রমে অংশ নেননি। কিন্তু ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তারেক রহমান বিএনপির নেতৃত্বে আসেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ভার্চুয়ালি দল পরিচালনা করতে থাকেন। বিএনপির দাবি, লন্ডন থেকে তারেক রহমান দলকে সুসংগঠিত করার পাশাপাশি আওয়ামী ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াই-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। বিএনপির এই দীর্ঘ সংগ্রামের পথ ধরেই চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।জানা গেছে, ধানের শীষের বিজয় ত্বরান্বিত করতে তারেক রহমানের প্রত্যাবর্তনকে নির্বাচনী গণসংযোগেও কাজে লাগাবে বিএনপি। যদিও এ ব্যাপারে দলের পক্ষ থেকে এখনো কোনো পরিকল্পনা চূড়ান্ত হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, নেতাকর্মীদের আরও উজ্জীবিত করার পাশাপাশি জনগণের কাছে পৌঁছাতে এবং বিএনপি তাদের জন্য কী কী করতে চায়, সেটা তুলে ধরতে তারেক রহমান ঢাকা এবং ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণায় নামবেন। এর অংশ হিসেবে বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট প্রার্থীদের নিয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এতে করে নির্বাচনী মাঠে এতদিন যে শূন্যতা ছিল, সেটা কেটে যাবে। একই সঙ্গে মনোনয়ন নিয়ে বিভিন্ন জায়গায় যে জটিলতা তৈরি হয়েছিল, বিক্ষোভ-বিদ্রোহ হয়েছে, সমাধান হবে তারও। এর ফলে ধানের শীষকে বিজয়ী করতে সবাই একযোগে মাঠে নেমে পড়বেন, যা বিএনপির বিজয় ত্বরান্বিত করতে সহায়ক হবে।জানা গেছে, নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আজ শনিবার ভোটার তালিকায় নাম লেখাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া সংক্রান্ত সব কাজ এবং জাতীয় পরিচয়পত্রের কাজও সারবেন তিনি। অবশ্য কোন আসন থেকে বা কয়টি আসন থেকে নির্বাচন করবেন, দল থেকে সেটি এখনো চূড়ান্ত করা হয়নি। বিএনপি থেকে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে, তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন। তবে ঢাকার একটি আসন থেকেও তিনি ভোট করতে পারেন বলে আলোচনা আছে। সে ক্ষেত্রে গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করতে পারেন। যদিও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের জন্য বিএনপি এই আসনটি ছেড়ে দিতে পারে বলেও আলোচনা রয়েছে।নির্বাচন সামনে রেখে তারেক রহমানের প্রত্যাবর্তনে দল এবং দেশ উভয়েরই লাভ হয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। তিনি কালবেলাকে বলেন, ‘বিএনপি বর্তমানে স্ট্রাইকে রয়েছে। যেহেতু মানুষ মনে করছে, এই দলটাই সরকার গঠন করতে পারে। তবে দলের চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ অবস্থায় তারেক রহমান দেশে ফেরায় এখন বিএনপি নেতৃত্বের মানুষের কাছাকাছি যাওয়া ও জনগণের কথা শোনার সুযোগ তৈরি হয়েছে। এতে করে বিএনপির প্রধান নেতা কে, ভবিষ্যতে প্রধানমন্ত্রী কে হবেন, দেশ ও মানুষের জন্য তিনি কী ভাবছেন—সেটা মানুষ বুঝতে পারল, অর্থাৎ এখন এই দলটার আর কোনো সীমাবদ্ধতা রইল না। অন্যদিকে তারেক রহমান নিজেও নাগরিকদের বুঝতে পারছেন। এটা দূর থেকে বলা-বোঝা আর সামনে এসে বলা-বোঝার মধ্যে পার্থক্য আছে। এককথায় মানুষের সঙ্গে তার সরাসরি একটা কানেকশন তৈরি হলো, এটা খুব দরকার ছিল। এটা ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে নাগরিকদের সঙ্গে বিএনপির একটা অটুট বন্ধন তৈরি করবে। এটা সার্বিক বিবেচনায় দেশের জন্যও ভালো।’এই রাষ্ট্রবিজ্ঞানী আরও বলেন, ‘এতদিন লন্ডন থেকে ভার্চুয়ালি দল পরিচালনা করে আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরায় দলের ওপর তার অত্যন্ত ভালভাবে নিয়ন্ত্রণ থাকবে। এমনিতে উনি অনেকভাবে প্রমাণ করেছেন যে, উনি একজন সফল সংগঠক। সেটা উনি দুইভাবে প্রমাণ করেছেন। বিএনপি সরকারে থাকা অবস্থায় (২০০১ থেকে ২০০৬), তখন তিনি তরুণ বয়সে সংগঠক হিসেবে যোগ্যতা-দক্ষতা দেখিয়েছেন। এরপর ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর চরম দুর্দিনে দেশের বাইরে থেকে দলের হাল ধরেছেন। নির্বাচিত কর্তৃত্ববাদী-ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দীর্ঘ লড়াই-সংগ্রাম করে টিকে থাকা, এখানে সংগঠক হিসেবে অত্যধিক সাফল্য দেখিয়েছেন তিনি, নেতৃত্বদানের গুণাবলিও দেখাতে পেরেছেন। এ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০