২ জানুয়ারী ২০২৬, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় জাপাসহ ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

নিজেস্ব প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তৃতীয় দিনে খুলনায় তিন প্রার্থীর মনোনয়ন বাতিল ও একজনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। যাচাই-বাছাইকালে ৮ প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।শুক্রবার (২ জানুয়ারি) খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।বাতিল হওয়া প্রার্থীরা হলেন— খুলনা-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আরা পারভীন (ইয়াসিন) এবং খুলনা-৬ আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস। এ ছাড়া খুলনা-৫ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী শেখ মুজিবুর রহমান।জানা গেছে, গত বছরের ৩০ ডিসেম্বর দুটি আসনে মোট ১২ প্রার্থী মনোনয়ন জমা দেন। আজ তৃতীয় দিনের জমা যাচাই-বাছাই শেষে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার। এ সময় একজনের মনোনয়ন স্থগিত করা হয়।বৈধ ঘোষণা হওয়া খুলনা-৫ আসনের প্রার্থীরা হলেন— জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম পরওয়ার, বিএনপির মোহাম্মদ আলী আসগার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলাদার, বাংলাদেশ খেলাফত মজলিশের মো. আব্দুল কাইউম জমাদ্দার।খুলনা-৬ আসনে বৈধ ঘোষণা হওয়া প্রার্থীরা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবুল কালাম আজাদ, বিএনপির এসএম মনিরুল হাসান (বাপ্পী), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আছাদুল্লাহ ফকির, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০