৪ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি :দিঘলিয়া উপজেলার পশ্চিম গোয়ালপাড়া এলাকার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলা চৌরাস্তা মোড়ে সাউথ ইস্ট ব্যাংকের সামনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।খান আব্দুর রহমানের সভাপতিত্বে এবং সিদ্দিকুর রহমান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু।তিনি বলেন, বিগত সরকারের ব্যর্থতা, দুর্নীতি ও দুঃশাসনের কারণে আজ দেশের সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। শিক্ষিত যুবসমাজ বেকারত্বের অভিশাপে জর্জরিত, আর জনগণের ভোটাধিকার হরণ করে দেশে এক ধরনের ভয় ও অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি করা হয়েছে।তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে আগামী ১২ তারিখে অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আজিজুল বারী হেলালকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।উঠান বৈঠকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০