১৭ মার্চ ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মক্কা ও মদিনায় পবিত্র কোরআন খতম আজ

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার পবিত্র মসজিদে নববির তারাবির নামাজে পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হবে। তারাবির নামাজে মক্কায় ইমামতি করবেন শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস এবং মদিনায় ইমামতি করবেন শায়খ ড. সালেহ আল-বুদাইর।সোমবার (১৬ মার্চ) পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক পরিচালনা পর্ষদ এ তথ্য জানিয়েছে।এদিকে মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক বিভাগ জানিয়েছে, রমজানের শেষ দশকে তারাবির নামাজে কোরআন খতম ঘিরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।মসজিদের অভ্যন্তরে মুসল্লিদের ইবাদতের পরিবেশ তৈরি করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তা ছাড়া নামাজের সময় মসজিদের শিষ্টাচার ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন ভাষায় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।প্রতি বছর মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে তারাবি ও তাহাজ্জুদের নামাজে পবিত্র কোরআন খতম করা হয়। কোরআন খতমের দিন কয়েক লাখ মুসল্লি অংশ নেন।নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দীর্ঘ মোনাজাত করা হয়।এদিকে মক্কার মসজিদুল হারামের কোরআন খতমের দিন মুসল্লিদের ভিড় নিয়ন্ত্রণ করতে মসজিদে প্রবেশে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। নামাজের সময় কেউ মসজিদ থেকে বের হলে পুনরায় মসজিদে প্রবেশ করতে পারবেন না।এদিকে পবিত্র মসজিদুল হারামে টানা ৩৬ বছর তারাবির নামাজে পবিত্র কোরআন খতম করবেন মসজিদুল হারামের প্রধান ইমাম ও খতিব এবং মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস।তিনি ১৯৮৪ সাল থেকে টানা ৪৩ বছর এই মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০