২৫ মার্চ ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় মডেল-অভিনেত্রী কালিয়ার মৃত্যু

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন নিউজ প্রেজেন্টার এবং জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হর্ষিল কালিয়া। তিনি ভারতের রাজস্থানের জয়পুরভিত্তিক শোবিজের বিভিন্ন মাধ্যমে কাজ করতেন।গত ২৩ মার্চ রাতে জয়পুরে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান কালিয়া। মৃত্যুকালে মাত্র ৩০ বছর বয়স হয়েছিল। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রি ও সহকর্মীদের মধ্যে।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ মার্চ রাত প্রায় ১১টা ৩০ মিনিটের দিকে শিপ্রা পথ রোডে সড়ক দুর্ঘটনাটি ঘটে। কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন কালিয়া। এ সময় হঠাৎ করেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এবং উল্টে যায়।দুর্ঘটনাস্থলের সিসিটিভ ফুটেজে দেখা গেছে, ডিভাইডারে ধাক্কার পর গাড়িটি বাম দিকে উল্টে যায়। দুর্ঘটনার শব্দে স্থানীয়রা এগিয়ে এসে গাড়ি সোজা করে অভিনেত্রীকে উদ্ধার করেন। পরে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে।জানা গেছে, মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণেই মৃত্যু হয়েছে কালিয়ার। এ ঘটনায় ইতোমধ্যেই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিনেত্রীর গাড়ি অতিরিক্ত গতিতে ছিল, নাকি অন্য কোনো গাড়ি ওভারটেক করার চেষ্টা করছিল- সেসব খতিয়ে দেখা হচ্ছে।প্রসঙ্গত, মডেলিং, উপস্থাপনা ও অভিনয়- সব মাধ্যমেই বেশ পরিচিতি লাভ করেছিলেন হর্ষিল কালিয়া। ডিজনি প্লাস হটস্টারের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ক্রাইম নেক্সট ডোর’-এ দেখা গেছে।এতে অনুপ্রিয়া গোয়েঙ্কা, জশপাল শর্মা, সাহিল ভাইদ ও ভৎসল শেঠের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি।নিউজ প্রেজেন্টার হিসেবেও কাজ করেছেন এ অভিনেত্রী। এমনকি একাধিক রাজস্থানি মিউজিক ভিডিওতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কালিয়া। ‘মিস দিভা রাজস্থানি ২০২১’ এবং ‘মিস পিঙ্ক সিটি’ রিয়েলিটি প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানার-আপ হয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০