৯ এপ্রিল ২০২৬, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপসায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এম মুরশীদ আলী : “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”। এ প্রতিপাদ্য সামনে রেখে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ রূপসায় সম্পন্ন। ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা গত ৮ ও ৯ এপ্রিল উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।দিনব্যাপী মেলার উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিক্তা স্টল পরিদর্শনের সময় মেলায়অংশগ্রহণ স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা সম্পর্কে দর্শনার্থীদের বিস্তারিত বর্ণনা দেন। শিক্ষার্থীরা মেলার মাধ্যমে বর্তমান সামাজিক উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন মডেল তুলে ধরেছে।বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায় ৪টি মাধ্যমিক (জুনিয়র) এবং ৫টি কলেজ (সিনিয়র) হিসেবে স্টলে অংশগ্রহণ করেছে। যথাক্রমে- উপজেলা সদর কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (জুনিয়র), কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়, তাছাড়া- কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (সিনিয়র), রূপসা সরকারি কলেজ, রূপসা কলেজ, সৈয়দ আরশাদ আলী এন্ড ছবুরোননেছা গার্লস কলেজ, চাঁদপুর কলেজ প্রমূখ।স্টল পরিদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এ আনোয়ার উল কুদ্দুস, এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, সহকারী প্রোগ্রামার মো. ইমরান হোসেন।একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল এর পরিচালনায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০