২৬ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজে হামলাকারীর সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারা। রোববার যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ এই তথ্য জানিয়েছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।এতে বলা হয়েছে, হামলাকারী বন্দুকধারী নৈশভোজ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ও প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছিলেন। কিন্তু অনুষ্ঠানস্থলে প্রবেশের আগে প্রবেশদ্বারের কাছে সিক্রেট সার্ভিসের সদস্যরা তার সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করেন। এ সময় তাকে বাধা দেওয়ায় সিক্রেট সার্ভিসের এক সদস্যকে লক্ষ্য করে গুলি চালান। পরে সিক্রেট সার্ভিস ও আইনপ্রয়োগকারী অন্যান্য সংস্থার সদস্যরা হামলাকারীর সঙ্গে গুলি বিনিময় করেন।প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের হিল্টন হোটেলের তল্লাশি পয়েন্টের কাছে শর্টগান থেকে সিক্রেট সার্ভিসের সদস্যকে লক্ষ্য করে গুলি চালান হামলাকারী। পরে সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে জাপটে ধরে থামান এবং গ্রেপ্তার করেন। ঘটনার ভয়াবহতা আঁচ করতে পেরে সিক্রেট সার্ভিস ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা নৈশভোজ অনুষ্ঠানের মঞ্চ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেন।মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ব্লাঞ্চ বলেন, ‌‌‘‘মনে হচ্ছে হামলাকারী প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করেই এই হামলা চালিয়েছিলেন, যার মধ্যে সম্ভবত প্রেসিডেন্টও ছিলেন।’’ তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তি লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে করে শিকাগো এবং সেখান থেকে ওয়াশিংটনে এসেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০