২ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের বর্ণাঢ্য পুনর্মিলনী ও সিলভার জুবিলি উদযাপন

এইচ এম সাগর (হিরামন) খুলনা :
খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচের উদ্যোগে বর্ণাঢ্য পুনর্মিলনী ও সিলভার জুবিলি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা প্রদান, স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং মিলনমেলায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফুন্নেছা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষিকা, এসএসসি ২০০১ ব্যাচের প্রায় ১১০ জন প্রাক্তন শিক্ষার্থী এবং তাঁদের পরিবার-পরিজন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষকদের সম্মাননা প্রদান পর্ব। এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষকদের উত্তরীয় পরিয়ে এবং সম্মাননা স্মারক তুলে দিয়ে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে শিক্ষকদের জীবন ও কর্মভিত্তিক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে তাঁদের অসামান্য অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সংবর্ধনা দেওয়া হয় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রনজিৎ কুমার কর্মকার, সহকারী প্রধান শিক্ষক কিরণ চন্দ্র বৈরাগী ও জগদীশ চন্দ্র বাগ্মী, সহকারী শিক্ষক তরুণ কুমার বৈরাগী, বিধান চন্দ্র রায়, শাহিদুল ইসলাম এবং প্রতাপ চন্দ্র মণ্ডলকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অমরেন্দ্রনাথ বিশ্বাস, বিসিএস (কৃষি), প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বটিয়াঘাটা, খুলনা এবং সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোরের সহযোগী অধ্যাপক আব্দুল হাই মোল্যা। এ সময় শিক্ষকরা তাঁদের দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরেন এবং প্রাক্তন শিক্ষার্থীদের এ ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, শিক্ষকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রদর্শনের এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। আয়োজকরা জানান, বিদ্যালয়ের সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের বন্ধন আরও সুদৃঢ় করা এবং শিক্ষকদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই ছিল এ পুনর্মিলনী ও সিলভার জুবিলি আয়োজনের মূল উদ্দেশ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০