৬ জুন ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬৪ বছর বয়সী প্রবীণ সাইক্লিস্টের ৫০০ কিলোমিটার সাইকেল ভ্রমণ

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি

‎খুলনার দিঘলিয়া উপজেলার দীঘল দ্বীপ এলাকার ৬৪ বছর বয়সী প্রবীণ সাইক্লিস্ট সৈয়দ শাহ্জাহান আবারও প্রমাণ করলেন—ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাস থাকলে বয়স কখনো সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। স্বেচ্ছাসেবীদের কাছে ‘চিরতরুণ’ ও ‘বটগাছ’ নামে পরিচিত এই প্রাণবন্ত মানুষটি সম্প্রতি দুটি দীর্ঘ সাইকেল ভ্রমণ সম্পন্ন করে এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।জানা যায়, গত ১৯ মে তিনি দিঘলিয়ার দীঘল দ্বীপ থেকে সাইকেল চালিয়ে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করেন এবং ২০ মে বাড়ি ফেরেন। এ সফরে তিনি যাওয়া-আসাসহ প্রায় ২৫০ কিলোমিটার পথ অতিক্রম করেন।এরপর গত ২ জুন তিনি দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কুয়াকাটার উদ্দেশ্যে সাইকেল নিয়ে রওনা দেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ৩ জুন তিনি বাড়ি ফেরেন। এই সফরে যাওয়া-আসাসহ প্রায় ৫০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। স্থানীয়দের মতে, এই বয়সে এত দীর্ঘ দূরত্ব সাইকেলে অতিক্রম করা অত্যন্ত বিরল এবং অনুপ্রেরণাদায়ক।তাঁর এই অসাধারণ অর্জনকে সম্মান জানিয়ে খুলনাঞ্চলের পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আলোর মিছিল’ গত ৪ জুন বিশেষ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজদিকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আনিসুর রহমান। তিনি সৈয়দ শাহ্জাহানের হাতে ‘বেস্ট সাইক্লিস্ট অ্যাওয়ার্ড’ তুলে দেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জিএম আকরাম, ওবায়েদ মিলন, শেখ আল-মামুন, শেখ মমতাজ শিরীণ ময়না ও শেখ শামীমুল ইসলাম। এছাড়া সংগঠনের সভাপতি শেখ তারেকসহ এনামুল শেখ, শেখ রবিউল ইসলাম রাজিব, সজল কুমার বিশ্বাস, মো. আকিব হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, সৈয়দ শাহ্জাহানের এই সাহসিকতা, অধ্যবসায় ও সুস্থ জীবনচর্চা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় উদাহরণ। তাঁর এ উদ্যোগ সমাজে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব যাতায়াত এবং ইতিবাচক জীবনধারা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০