৭ জুন ২০২৬, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে ‘সপ্তাহিক দেশ জনতার কথা’ পত্রিকার মতবিনিময় ও পরিচিতি সভা

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি :

কেশবপুরে সাংবাদিকতার মাধ্যমে সত্য, ন্যায় ও জনস্বার্থ রক্ষার প্রত্যয়ে ‘সাপ্তাহিক দেশ জনতার কথা’ পত্রিকার আয়োজনে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। শনিবার (০৬ জুন-২৬) সকাল ১১টায় কেশবপুর থানা প্রেসক্লাবের হলরুমে ‘দেশ জনতার কথা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ রুহুল আমিন খান-এর সভাপতিত্বে এবং দেশ জনতার কথা পত্রিকার বার্তা সম্পাদক ও কেশবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মিন্টু-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পত্রিকার উপদেষ্টা সম্পাদক নুরুল ইসলাম গাজী, ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম, বার্তা সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মিন্টু, সিনিয়র স্টাফ রিপোর্টার ও কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ চন্দ দেবনাথ, অর্থ সম্পাদক শামীম আক্তার মুকুল, অর্থ ব্যবস্থাপনা সম্পাদক জয়নাল আবেদীন, নির্বাহী সম্পাদক মোহাম্মদ মোসলেম উদ্দিন, সহকারী বার্তা সম্পাদক মোঃ মনজুরুল ইসলাম ডাবলু, সহকারী নির্বাহী সম্পাদক মাহবুবুর রহমান সবুজ, স্টাফ রিপোর্টার রুহুল আমিন হিরণ, সাংবাদিক ওবায়দুর রহমান, সাংবাদিক লিটন হোসেন, কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ সালাম মুর্শিদী, প্রচার সম্পাদক নুরুল জামান, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মুকুল, ফটো সাংবাদিক এম এ খালেকসহ দেশ জনতার কথা পত্রিকার বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিবৃন্দ।সভাপতির বক্তব্যে পত্রিকার সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন খান বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। সাংবাদিকতার মূল লক্ষ্য হলো মানুষের কথা তুলে ধরা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সমাজের বাস্তব চিত্র জনগণের সামনে উপস্থাপন করা। তিনি বলেন, “দেশ জনতার কথা শুধু একটি সংবাদপত্র নয়, এটি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটিকে দেশের অন্যতম গ্রহণযোগ্য গণমাধ্যমে পরিণত করতে হবে।” অনুষ্ঠানে, পত্রিকার বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সংবাদ পরিবেশনের মানোন্নয়ন এবং দেশব্যাপী প্রতিনিধি নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।পরিশেষে সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন খান, দেশ, জাতি, পত্রিকার উত্তরোত্তর সাফল্য এবং সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০