১৬ জুন ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামাবাদে নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে (ঈদগাঁও নদীর) ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। মঙ্গলবার (১৬জুন) দুপুরে তিনি জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের ভাঙনস্থল পরিদর্শন করেছেন।পরিদর্শনকালে সংসদ সদস্য ভাঙনের তীব্রতা ও এর ফলে বিদ্যালয়, স্থানীয় সড়ক এবং আশপাশের বসতবাড়ির ঝুঁকির বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এসময় স্থানীয় বাসিন্দারা ভাঙন রোধে তাদের দুশ্চিন্তার কথা তুলে ধরেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
জনগণের দাবির প্রেক্ষিতে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, “জনগুরুত্বপূর্ণ এই এলাকাটিকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করা আমাদের অগ্রাধিকার। বিদ্যালয়সহ স্থানীয় বসতবাড়ি ও অবকাঠামো রক্ষায় ভাঙন পরিস্থিতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত সমন্বয় করে ভাঙন রোধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।এলাকাবাসী আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের এই পরিদর্শনের ফলে দ্রুত প্রতিরক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং বিদ্যালয়সহ জনবসতি নদীগর্ভে বিলীন হওয়ার হাত থেকে রক্ষা পাবে।পরিদর্শনকালে জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপর সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির কোম্পানী, বিএনপি নেতা মোজাম্মেল হক সাবেক ছাত্রদল নেতা নুরুল হুদা নকশাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০