১৭ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে সাংবাদিক হেনস্তার অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে মাগুরা রিপোর্টার্স ইউনিটির নিন্দা ও প্রতিবাদ 

মোঃ রনি আহমেদ রাজু বিশেষ প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাগুরা রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ)। মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ তারিখে সংগঠনের সভাপতি মোঃ ইউনুস আলী ও সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদ সংগ্রহের জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দৈনিক আলোকিত সকাল পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আব্দুর রশিদ মোল্লা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনের অসৌজন্যমূলক আচরণ ও হেনস্তার শিকার হন বলে অভিযোগ উঠেছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, একজন সাংবাদিক তথ্য ও চিত্র সংগ্রহ করতে গেলে তাকে বাধা দেওয়া, সাংবাদিকতা পেশা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করা এবং ভয়ভীতি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের কাজে বাধা দেওয়া শুধু সাংবাদিকের অধিকার ক্ষুণ্ণ করে না, বরং জনগণের তথ্য জানার অধিকারকেও ব্যাহত করে। এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি। একইসাথে ভবিষ্যতে সাংবাদিকদের সাথে যেকোনো ধরনের অসৌজন্যমূলক ও হয়রানিমূলক আচরণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। এ বিষয়ে অভিযুক্ত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০