২৪ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুর মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের  প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুর বাহারুল উলুম কামিল (এমএ) মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের ২০২৬ সালের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক আন্তরিক, সুশৃঙ্খল ও ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।মঙ্গলবার (২৪ জুন-২৬) দুপুর ১২টায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফসিয়ার রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ এবং কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি প্রভাষক মোঃ জুলমাত আলী। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথি প্রভাষক মোঃ জুলমাত আলী বলেন, “পরীক্ষা শুধু ভালো ফলাফলের জন্য নয়, বরং একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। তোমরা মনোযোগ, আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে পরীক্ষায় অংশ নেবে এবং ভালো ফলাফলের মাধ্যমে এ প্রতিষ্ঠানের সুনাম আরও উজ্জ্বল করবে—এটাই আমাদের প্রত্যাশা।”তিনি আরও বলেন, “জীবনে প্রতিষ্ঠিত হতে হলে পড়াশোনার কোনো বিকল্প নেই। ভালো ফল অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। শিক্ষক-শিক্ষিকাদেরও শিক্ষার্থীদের প্রতি আরও যত্নশীল হয়ে প্রতিষ্ঠানের সাফল্য অর্জনে আন্তরিক ভূমিকা রাখতে হবে।”বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাদ্রাসার আরবি বিশ্ববিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য নুরুজ্জামান চৌধুরী। আমন্ত্রিত অতিথি ও সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু। অনুষ্ঠানে আলিম পরীক্ষার্থী এবং অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলো।পরে আলিম পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেওয়া হয়। শেষে শিক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০