২৭ জুন ২০২৬, ২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্ত্রীর দাবিতে অনশনের পর মুখে পানি. লড়াই আপাতত স্থগিত, সোমবার বসবে সালিশ

মোল্লা জাহাঙ্গীর আলম :
পারিবারিক বিরোধের আগুনে পুড়ে টানা অনশনে বসেছিলেন খুলনা নগরীর মলি মল্লিক। খাওয়া নেই, ঘুম নেই। একটাই দাবি, সমাধান। অবশেষে প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে ভাঙলো সেই অনশন।
গত শুক্রবার ২৬ জুন দিবাগত রাত ১২টা ৩০ মিনিট। দীর্ঘ সময় পর এক গ্লাস পানি মুখে তুলে নেন মলি। সাথে ছিল প্রশাসনের লিখিত আশ্বাস,সোমবার বসবে বৈঠক।
তথ্য সুত্রে জানা গেছে, স্বামী ইন্দ্রজিৎ বিশ্বাস ও তার পরিবারের সঙ্গে বিরোধের জেরেই এই চরম সিদ্ধান্ত নেন মলি। অভিযোগ, সংসার করতে চাইলেও স্বামীপক্ষ তাকে গ্রহণ করতে নারাজ। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় বাধ্য হয়ে নগরীর রাস্তায় নেমে আসেন তিনি।
পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে মাঠে নামে হরিণটানা থানা প্রশাসন। সাথে ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। দীর্ঘ আলোচনার পর দুই পক্ষকে মুখোমুখি বসানোর সিদ্ধান্ত হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী সোমবার, বিকাল ৫টা-স্থান. হরিণটানা থানাধীন আ. হান্নান সড়ক, স্বামী ইন্দ্রজিৎ বিশ্বাসের বাড়ির সামনে।সেখানেই সমাজের মুরুব্বিদের উপস্থিতিতে উভয় পক্ষের কথা শোনা হবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সরাসরি বলেন, মেয়েটি সংসার করতে আগ্রহী। কিন্তু স্বামী ও তার পরিবার তাকে নিয়ে সংসার করতে অনিচ্ছুক। যেহেতু আইনি জটিলতার চেয়ে সামাজিক সমাধান জরুরি, তাই এই উদ্যোগ। সমাজের প্রতিনিধিরা যে রায় দেবেন, দুই পক্ষকেই তা মানতে হবে।প্রশাসনের এই নিশ্চয়তা পাওয়ার পরই অনশন ভাঙেন মলি মল্লিক। এরপর পরিবারের সাথে নিজ বাড়িতে ফিরে যান তিনি। স্থানীয়দের চোখ এখন সোমবারের সালিশ বৈঠকের দিকে। তাদের আশা, মুরুব্বিদের উপস্থিতিতে দীর্ঘ দিনের এই পারিবারিক টানা পোড়েনের একটি গ্রহণযোগ্য ও মানবিক সমাধান মিলবে।
মলির এই অনশন ভাঙা মানে লড়াই শেষ নয়। বরং লড়াইটা এখন টেবিলে, রাস্তায় নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুবির নিরাপত্তার প্রহরীর মৃত্যু : উপাচার্যের গভীর শোক প্রকাশ

বটিয়াঘাটা উপজেলার ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান :উপজেলা প্রশাসন

খুলনার ডুমুরিয়ার শলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তার বেহাল দশা। নেই সংস্কারের উদ্যোগ।

খুলনার ডুমুরিয়ার রংপুরের সলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তাটির ভেঙে গেছে।নেই কোন সংস্কারের উদ্যোগ।

ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 

শরীয়াহ বিরোধী আইন বাতিল করতে হবে – মাওঃ খলিলুর রহমান।

আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতে ৮পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে কারাদণ্ড

আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।

যশোরে নজরুল বর্ষ উপলক্ষেো প্রবন্ধ পাঠ, আলোচনা ও কবিতা পাঠ

১০

সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১

১১

মণিরামপুরে সাহিত্য পরিষদের শত তম আসর অনুষ্ঠিত

১২

কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।

১৩

জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১৪

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ 

১৫

নিরাপদ খুলনা চাই, ফুলতলা উপজেলা শাখার সদস্য মো: ইউসুফ শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

১৬

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৭

পাইকগাছায় বন্ধ ওএমএস কার্যক্রম, কম দামে চাল থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

১৮

সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

১৯

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি, ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

২০