২৯ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর বদলগাছীতে রাত জেগে কবর পাহারায় স্বজনরা, মৃত্যুর পরও নেই স্বস্তি

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলার এনায়েতপুর গ্রামে এক হৃদয়বিদারক ও ব্যতিক্রমী দৃশ্যের দেখা মিলেছে। সদ্য দাফন করা একটি কবর ঘিরে রাতভর পাহারা দিচ্ছেন নিহতের ছেলে, ভাই-ভাতিজাসহ স্বজন ও গ্রামবাসী। কবরের চারপাশে জ্বালানো হয়েছে আলো, হাতে রয়েছে লাঠি ও অন্যান্য সরঞ্জাম। মৃত্যুর পরও প্রিয়জনের মরদেহের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন নজিরবিহীন উদ্যোগ নিয়েছেন তারা।সম্প্রতি বজ্রপাতে নিহত হন এনায়েতপুর গ্রামের বাসিন্দা নাজির উদ্দিন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এলেও দাফনের পর নতুন করে দেখা দিয়েছে লাশ চুরির আতঙ্ক। স্থানীয়দের বিশ্বাস, বজ্রপাতে নিহত ব্যক্তিদের মরদেহ চুরি করে অসাধু চক্র মোটা অঙ্কের টাকায় বিক্রি করে থাকে। এমন আশঙ্কা থেকেই কবর পাহারা দিচ্ছেন নিহতের পরিবারের সদস্যরা।নিহতের স্বজনরা জানান, অতীতে জেলার বিভিন্ন এলাকায় কবর থেকে লাশ চুরির অভিযোগ ওঠায় তারা কোনো ঝুঁকি নিতে চান না। তাই রাতভর পালাক্রমে কবরস্থানে অবস্থান করে পাহারা দেওয়া হচ্ছে, যাতে কোনো দুর্বৃত্ত কবরের ক্ষতি করতে না পারে।স্থানীয়দের দাবি, এটি শুধু বদলগাছীর এনায়েতপুর গ্রামের ঘটনা নয়; নওগাঁ জেলায় বজ্রপাতে কারও মৃত্যু হলে অনেক এলাকাতেই একই ধরনের সতর্কতা অবলম্বন করা হয়। বিগত কিছু ঘটনার অভিজ্ঞতা থেকেই এমন আতঙ্ক ও সতর্কতা তৈরি হয়েছে বলে তারা জানান।স্থানীয় সূত্রে জানা যায়, গত এক বছরে নওগাঁ জেলায় বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনার পর অনেক পরিবারই কবর পাহারার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।সচেতন মহল ও ভুক্তভোগী পরিবারের দাবি, যদি সত্যিই লাশ চুরি বা এ ধরনের অপরাধচক্র সক্রিয় থাকে, তবে তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কবরস্থানগুলোর নিরাপত্তা জোরদার এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর নজরদারি বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতার সেবায় মুজিবুর রহমান—জরুরি চিঠি হাতে ছুটে চেয়ারম্যানের দুয়ারে ডাক পৌঁছানো শুধু দায়িত্ব নয়, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার এক অনন্য দৃষ্টান্ত!!

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে খুলনা বিশ্ববিদ্যালয়ের নয়টি উদ্ভাবনী দল

চুনতির ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিলে আখেরী মোনাজাতে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লীদের ঢল এম আবু হেনা সাগর, চুনতি থেকে ফিরে 

খুলনা জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন-২০২৬: সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম

কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনা, বিয়ের আনন্দ বিষাদে পরিণত: ঈদগাঁওর ৪ জন নিহত, আহত ৪

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি

খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল

পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রফিকুলকে সভাপতি ও রেজুয়ানকে সাধারন সম্পাদক করে ১৯সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন

১০

কেশবপুরের গৌরীঘোনা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় ইলিয়াজ গাজী আর নেই 

১১

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় জোরদারে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১৩

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

১৪

আড়ংঘাটায় অসহায় মানুষের মাঝে ৯ মেট্রিক টন চাল বিতরণ!বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতিতে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা!

১৫

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির পক্ষ থেকে আড়ংঘাটায় ১০০০ পরিবারে খাদ্য সহায়তা।

১৭

কেশবপুরে যুবসমাজের মাঝে ফুটবল উপহার দিলেন সম্ভাব্য মেয়র প্রার্থী আলমগীর ছিদ্দিক

১৮

কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

১৯

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিতঃ

২০