২৯ জুন ২০২৬, ৪:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিপদ সীমার ২৩ সেন্টিমিটার ওপর দুধকুমারের পানি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর দুধকুমার নদের পানি বেড়েই চলেছে। গত ৯ ঘন্টায় দুধকুমার নদের পানি ২৫ সে.মিটার বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে কুড়িগ্রামের নদ-নদীর পানি আরও বৃদ্ধির সম্ভবনা রয়েছে। এতে স্বল্পমেয়াদী বন্য দেখা দিতে পারে। উপজেলা প্রশাসন বলেছে বন্য পরিস্থিতি মোকাবিলায় শুকনো খাবার ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) সকাল ৯ টায় দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে পানির উচ্চতা ছিল ২৯ দশমিক ৮৩ সেন্টিমিটার। গতকাল রোববার রাত ৯ টায় যা ছিলো ২৯ দশমিক ৫৮ সেন্টিমিটার। দুধকুমার নদে পানির বিপদ সীমা ২৯ দশমিক ৬০ সেন্টিমিটার। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। নদীর তীরে বসবাস করা মানুষের মাঝে বন্য ও ভাঙ্গন আতঙ্ক শুরু হয়েছে।দুধকুমার নদের তীরবর্তী ইসলামপুর এলাকার বাসিন্দা মুকুল ও রুবেল বলেন, পানি দ্রুত বাড়ছে, চরাঞ্চল তলিয়ে গেছে। লোকলয়ে পানি প্রবেশ করেছে। বন‍্যা দেখা দিয়েছে। নদী ভাঙন শুরু হতে পারে।উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ বলেন, ইউপি চেয়ারম্যানদের সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে। নদী তীরবর্তী জনসাধারণকে সতর্ক করতে মাইকিং করা হয়েছে। বন্যা আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য নৌকা প্রস্তুত আছে। শুকনো খাবার ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, আগামী ৭২ ঘন্টায় জেলার নদ-নদীর পানি আরও বাড়তে পারে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০