২৯ জুন ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার দুই ব্যবসায়ী

ডেস্ক :
ঠাকুরগাঁওয়ে ১৫ লাখ টাকার ইয়াবাসহ রাজা হাসান রাজু(২৯) ও রাফায়েল হাসান হৃদয়(১৮) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর। তারা সম্পর্কে আপন মামা-ভাগিনা। উদ্ধারকৃত তিন হাজার পিস ইয়াবার বাজার মূল্য ১৫ লাখ টাকা। সোমবার, (২৯ জুন) সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গীগামী পাকা রাস্তায় একটি ইজিবাইকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ।গ্রেপ্তারকৃত রাজা হাসান রাজু(২৯) বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার দারাব উদ্দীনের ছেলে ও রাফায়েল হাসান হৃদয় (১৮) পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের ছেলে ।জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গীগামী পাকা রাস্তার ওপর একটি ব্যাটারি চালিত ইজিবাইক সিগন্যাল নিয়ে গতিরোধ করা হয়। এসময় ইজিবাইকের ভিতরে বসে থাকা ওই দুই ব্যবসায়ীকে আটক করা হয়।এ সময় তাদের তল্লাশি করা হলে রাজুর প্যান্টের পকেট থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ও আরেক আসামী হৃদয়ের প্যান্টের পকেট থেকে আরও ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তিন হাজার পিস ইয়াবার বাজার মূল্য পনের লাখ টাকা।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিরা সম্পর্কে আপন মামা-ভাগিনা এবং তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে যৌথভাবে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর ব্যবসা করে আসছে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০