৩০ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি’র আয়োজনে  মধুসূদন দত্ত এঁর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত 

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 
সাগরদাঁড়ি মধুসূদন একাডেমির আয়োজনে এবং যশোর বিসমিল্লাহ অটো-এর সহযোগিতায় একাডেমিতে মধুসূদন দত্ত এঁর ১৫৩ তম মৃত্যবার্ষিকী পালিত হয়েছে।সোমবার (২৯ জুন-২৬) সকাল ১১ টা থেকে দিনভর প্রথম পর্বে সাগরদাঁড়ি মধুসূদন একাডেমি’র আয়োজনে কবি ও গীতিকার এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব কাসেদুজ্জান সেলিম-এর সভাপতিত্বে এবং মধুসূদন একাডেমির নির্বাহী সদস্য ছড়াকার রিয়াজ লিটন-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, মধুসূদন একাডেমি’র পরিচালক কবি ও মধুসূদন গবেষক খসরু পারভেজ।অনুষ্ঠানমালায় ছিলো, মধুসূূদনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ, মধুসূূদন আলোচনা, ড. সুকুমার রায় স্মৃতিবৃত্তি প্রদান, মধুসূূদন থেকে আবৃতি, নিবেদিত কবিতা পাঠ ও মধুগীতি পরিবেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড. তানভীর দুলাল, বিশিষ্ট লেখক, ডিন, কলা ও মানবিক স্কুল এবং প্রধান, বাংলা ডিসিপ্লিন খুলনা বিশ্ববিদ্যালয়।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন, এনটিভি’র প্রতিনিধি সাইদুল ইসলাম স্বজল, দৈনিক রানার পত্রিকার সাহিত্য সম্পাদক মামুন আজাদ, কবি সিদ্দিকা লাকী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সাগরদাঁড়ি আবু সারাফ সাদেক বানিজ্য ও কারিগরি মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য, মধুসূদন একাডেমির উপপরিচালক কবি মকবুল মাহফুজ, মধুসূদন একাডেমির প্রচার ও প্রকাশনা সম্পাদক, কবি ও আলোকচিত্র শিল্পী তাহেরুজ্জামান তাছু, কবি অপু দেবনাথ, কবি মন্ময় মল্লিক, সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দত্ত, কবি ও কথা সাহিত্যিক চঞ্চল শাহরিয়ার, সাইদুল ইসলাম সজল, কবি আবুল কালাম আজাদ, সিঙ্গিয়া আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক সৈয়দ ইমদাদুল হক।দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে মধুসূদন রচনা থেকে আবৃতি করেন, সহকারী অধ্যাপক জালাল উদ্দীন ফকির, কবি ও সিনিয়র সাংবাদিক ইব্রাহিম রেজা, কবি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু হাচান সরদার, বাকড়ার আলোর সম্পাদক কবি আবুল কালাম আজাদ, কবি নয়ন বিশ্বাস, কবি উজ্জ্বল কুমার ঘোষ, মাস্টার মনোরঞ্জন দাস, এম,এম নজরুল ইসলাম, সৌমিত্র বিশ্বাস, কবি ও চিত্রশিল্পী মলয় বিশ্বাস, পার্থ সারথী সরকার, কবি নজর উদ্দীন সানা, কবি মশিয়ার রহমান, কবি তৃষা চামেলি, আব্দুর রশিদ খোকন, কবি চম চম শাহরিয়ার, মাঃ মনোরঞ্জন দাস, প্রসঞ্জিত তনু, রবিউল ইসলাম রবি, কবি মন্ময় মণির। সংগীত পরিবেশন করেন, পীযুষ কান্তি সেন সাধীন ও শিল্পী অরূপ ব্রহ্ম। অনুষ্ঠান শেষে সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনের দুই জন শিক্ষার্থী ৮ ম শ্রেণির ছাত্র প্রিতম দাস ও ৬ ষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজরিন প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনের ড. সুকুমার রায় স্মৃতিবৃত্তি প্রদান করা হয়।অনুষ্ঠান শুরুর আগে কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাগরদাঁড়ী মধু পল্লীর কাস্টোডিয়ান কার্যালয়ের আয়োজনে মধুপল্লীতে মধুসূদন দত্তের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কবিতা আবৃতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক- সহ বিশিষ্ট গুণীজনদের আগমনে একটি মিলনমেলায় পরিণত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০