১ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাই নদীর ভাঙন রোধে মানববন্ধন, পানি উন্নয়ন বোর্ডে লিখিত আবেদন

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মধুবনপুর গ্রামে আত্রাই নদীর তীব্র ভাঙনে বসতবাড়ি ও সরকারি স্থাপনা হুমকির মুখে পড়ায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। একই সঙ্গে নদীভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত আবেদনও জমা দেওয়া হয়েছে।মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকাল ১১টায় আত্রাই নদীর ভাঙনকবলিত মধুবনপুর এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী এলাকাবাসী দ্রুত ও স্থায়ীভাবে নদীভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।লিখিত আবেদনে মধুবনপুর গ্রামের বাসিন্দা মো. শাহ আলম উল্লেখ করেন, আত্রাই নদীর ভাঙন ইতোমধ্যে তার বসতবাড়ির একেবারে নিকটবর্তী স্থানে পৌঁছে গেছে। বাড়ির পাশেই বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের একটি সৌরচালিত গভীর নলকূপ রয়েছে, যা অব্যাহত ভাঙনের ফলে যেকোনো সময় নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীর মধ্যে আবু বককর সিদ্দিক, আব্বাজ আলী ও হামিদুল ইসলামসহ অনেকে জানান, তাদের বসতবাড়িই পরিবারের একমাত্র আশ্রয়স্থল। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বহু পরিবার গৃহহীন হয়ে পড়বে এবং চরম দুর্ভোগের মুখে পড়বে।এলাকাবাসীর পক্ষ থেকে অবিলম্বে নদীভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত এলাকা রক্ষায় প্রয়োজনীয় প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়। একই সঙ্গে আবেদনকারী মো. শাহ আলম তার বসতবাড়ি ও সরকারি স্থাপনা রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০