১ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অতিরিক্ত বিদ্যুৎ বিলে চরম বিপাকে ঈদগাঁওর পল্লী বিদ্যুৎতের গ্রাহকরা

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও উপজেলায় পল্লী বিদ্যুৎতের অতিরিক্ত বিলে চরম বিপাকে পড়েছেন অসংখ্য গ্রাহকরা, এসব বিষয়ে দেখার যেন কেউ নেই।
জানা যায়, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির, ঈদগাঁও জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকার গ্রাহকরা চলতি বছরের জুন মাসের অতিরিক্ত বিদ্যুৎ বিলে হিমশিম খাচ্ছেন। পূর্বের চেয়েও অতিরিক্ত বিদ্যুৎ বিল গুনতে হল জুনে।
যার ফলে সাধারণ গ্রাহকদের মাঝে অসন্তোষ, হতাশা ও উদ্বেগ দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন গ্রাহক ক্ষোভের ভাষায় জানান, ব্যবহারের তুলনায় অতিরিক্ত বিল। এপ্রিল মাসে বিল ছিল ৪৮৫, মে মাসে বিল ৫৫১ ও জুন মাসে এসে সেটি ৭৩৬ টাকার বিল। শুরু থেকেই যে জিনিস ব্যবহারের ছিল, এখনো সেগুলো রয়েছে। তারপরও কেন জুন মাসে বিল বেশি আসল? এসব প্রশ্নের উত্তর মিলছেনা। অভিযোগের নিষ্পত্তি না হওয়ার ফলে নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছি আমরা গ্রাহক সমাজ।রাসেল নামে এক কুলিং কর্ণার ব্যবসায়ী জানান, ছোট্ট একটি দোকানে মে মাসে বিল এসেছে ১ হাজার ৪০ টাকা, কিন্তু জুন মাসে সেটি ১৬শ ৩০ টাকায় রুপ নিল। দ্বিগুন বিলে আসলেই হতাশ।
মাইজ পাড়া আরেক গ্রাহক জানান,তার বাড়ীতেমে মাসে বিল এসেছে ৮শত টাকা, জুন মাসে ১৬ শত ৩০ টাকার বিলে অর্ধেকের অর্ধেক টাকা বৃদ্ধি পেল। দু:খজনক বিষয় বলেও জানান। ঈদগাঁওয়ের নিউ মার্কেটের ফ্যাশন গ্যালারীর স্বত্বাধিকারী মফিজুর রহমান জানান, দোকানে মে মাসে বিল ছিল ৬ হাজার ৫ শত টাকা, জুন মাসে সেটি ১০ হাজার ৭শত ৭৭ টাকা করলো।স্থানীয়রা জানান, বিদ্যুৎ একটি জনগুরুত্বপূর্ণ সেবা। তাই এই সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকবান্ধব পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবিমোহাম্মদ ইসমাইল নামে এক গ্রাহক এফবিতে লিখেছেন, বিদ্যুৎ বিল নিয়ে ঈদগাঁও পল্লী বিদ্যুৎ অফিসের উপর সাধারণ গ্রাহক সমাজ অত্যন্ত হতাশ ও মর্মাহত।
সচেতন মহল জানান, স্থায়ী,গ্রহণযোগ্য সমাধান কল্পে জনপ্রতিনিধি,সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ, ও ভুক্তভোগী গ্রাহকদের অংশগ্রহণে উন্মুক্ত সভা করার দাবি। আলোচনার মাধ্যমে গ্রাহক সমাজে অভিযোগ ও একত্রিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করলে বাস্তবসম্মত ও কার্যকর সমাধান বেরিয়ে আসবে বলেও মনে করছেন। পবিসের ঈদগাঁও জোনাল অফিসের নির্ধারিত নাম্বারে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০