৫ জুলাই ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁওর ভরাখালে আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

এম আবু হেনা সাগর,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁওর ভরাখালে দূষিত ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে এলাকার পরিবেশ। জনজীবনে অতিষ্ঠসহ ডেঙ্গু আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে যেন দেখার কেউ নেই। (শনিবার) সকালে সরেজমিন পরিদর্শন কালে দেখা যায়, ঈদগাঁও মধ্যম মাইজ পাড়ায় ভরাখালে বাড়ীঘরের দূষিত ময়লা আবর্জনা ফেলা হচ্ছে প্রতিনিয়ত। যার ফলে জমানো আবর্জনা থেকে সৃষ্টি হচ্ছে দূগন্ধ। খালের পাশ্ববর্তী গ্রামীন সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে অসংখ্য পথচারী, ছাত্র-ছাত্রীসহ হরেক রকমের যানবাহন। মানুষরা খালে ময়লার পঁচাগন্ধে অতিষ্ঠ হয়ে পড়ে। এদিকে খালটিতে পানি চলাচল না থাকায় ফেলানো ময়লা গুলো থমকে রয়েছে। দিন দিন জমানো ময়লা পঁচে গলে দূগন্ধে বিষিয়ে উঠছে এলাকার পরিবেশ।অপরদিকে সন্ধ্যার পরপরেই মশার অত্যাচারে দুর্বিষহ হয়ে উঠে ঘরবাড়ি। মশার উৎপাতে অতিষ্ঠ শিশু কিশোরসহ নারী পুরুষরা। স্থানীয়রা জানান, জলাবদ্ধ জায়গা গুলোতে মশার বংশবিস্তার বেড়ে গেছে। জলাশয় নিয়মিত পরিষ্কার না করা এবং মশা নিধনে কার্যকর উদ্যোগ না থাকায় এ অবস্থার সৃষ্টি। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি ভোগান্তিতে পড়েন। অনেকে মশা তাড়ানোর জন্য কয়েল, স্প্রে ও ইলেকট্রিক ব্যাট ব্যবহার করলেও তাতে কাজ হচ্ছেনা।পথচারী ও শিক্ষা্থীরা জানান, খালের পাশঘেষে অসংখ্য মানুষের চলাচল। সে সাথে স্কুল,কলেজ ও মাদ্রাসামুখী ছাত্র ছাত্রীদের অবাধ চলাফেরাও হয়ে থাকে এ সড়ক দিয়ে। সড়কের পাশে খালে জমানো ময়লা আবজনার দূগন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষরা। সংশ্লিষ্ট কতৃপক্ষের সুনজরও দাবী করেন তারা।সচেতন মহলের দাবী, খালের নানা স্থানে ছড়িয়ে ছিড়িয়ে থাকা ময়লা আবজনা অপসারনে পরিকল্পিত বজ্য ব্যবস্থাপনার আওতায় আনা হোক। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম সহ জনসচেতনতা বৃদ্ধির উদ্যােগ গ্রহণের আহবান। জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কতৃপক্ষের জনগুরুত্বপূর্ণ পদক্ষেপে হতে পারে একটি মুক্তির উপায়।স্থানীয় জনপ্রতিনিধি বজলুল রশিদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টি গুরুত্বতার সাথে দেখবেন বলে জানিয়েছেন এ প্রতিবেদককে। ডা: আবু সাদেক জানান, পানিযুক্ত ময়লা ডেঙ্গু বিস্তার লাভ করতে পারে। স্ব স্ব পরিবারের আশেপাশে পরিস্কার সহ এলাকা পরিচ্ছন্ন করে সচেতন থাকা জরুরী। ঈদগাঁও ভিলেজ ডক্টরস ফোরামের সহ সভাপতি আবদু সালাম জানান, পানিযুক্ত স্যাঁতস্যাঁতে ময়লা থেকে ডেঙ্গু মশার উৎপত্তি হতে পারে। প্রত্যেকটি ঘরবাড়ী পরিস্কার রাখা দরকার। সবাইকেও সচেতন হওয়া জরুরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুরে সাহিত্য পরিষদের শত তম আসর অনুষ্ঠিত

কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।

জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ 

নিরাপদ খুলনা চাই, ফুলতলা উপজেলা শাখার সদস্য মো: ইউসুফ শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

পাইকগাছায় বন্ধ ওএমএস কার্যক্রম, কম দামে চাল থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি, ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

শাহপুরে গাঙচিলের সাহিত্য আড্ডা সাহিত্য-সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১০

কেশবপুরে দু’টি মাঃ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন আব্দুল হাল

১১

কলেজে আইসিটি শিক্ষক নাই,অভিভাবকরা হতাশ। বিএল কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত # এইচএসসি ক্লাসে মোবাইল নিষিদ্ধ # প্রতিদিন ক্লাসটেস্ট পরীক্ষা # ক্লাসে ৭৫% উপস্থিতি না হলে বোর্ড পরীক্ষায় অংশ নিতে পারবেনা

১২

ইসলামপুরে জায়গা বিরোধে কুপিয়ে যুবকের হাত বিচ্ছিন্ন!

১৩

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি লুৎফুর রহমান কাজল 

১৪

সাংবাদিক মিয়া বদরুল আলমের পবিত্র ওমরাহ পালন উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

১৫

ডুমুরিয়ার থুকড়ায় সিরাতুন্নবী (স.) মাহফিল উপলক্ষে ক্বিরাত-গজল ও ক্রীড়া প্রতিযোগিতা

১৬

তাপসী স্মৃতি সংস্কৃতি পরিষদ আয়োজনে ফলক উদ্বোধন করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার :

১৭

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

১৮

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

১৯

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

২০