৫ জুলাই ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৃষ্টির পানিতে ঈদগাঁওর অলিগলির সড়ক প্লাবিত জনদূভোগ চরমে 

এম আবু হেনা সাগর,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁওতে সকাল থেকে থেমে থেমেই বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার অলিগলির সড়ক প্লাবিত হয়েই জনদুর্ভোগ চরমে উঠেছে। পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি ঈদগাঁও বাজারের অলিগলির জনগুরুত্বপূর্ণ সড়ক প্লাবিত হয়। দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে সড়ক যেন বর্ষা মৌসুমে জনদুর্ভোগের স্থায়ী চিত্রে পরিণত হয়ে থাকে।রবিবার (৫ জুলাই) বিকেলে সরেজমিনে দেখা যায়, বৃষ্টির পানি ড্রেন দিয়ে সুষ্ঠুভাবে চলাচল করতে না পারায় সড়কটি পানিবন্দি থাকে। পানি পেরিয়ে প্রতিনিয়ত ব্যবসায়ী,পথচারী নারী-পুরুষরা যাতায়াতে নিদারুন কষ্ট পাচ্ছেন। এসব দেখার যেন কেউ নেই। অন্যদিকে হাসপাতাল সড়কের মাথায় ফরাজী পাড়া সড়কের টমটম অটোরিকশার অস্থায়ী স্টেশন রয়েছে। হাসপাতালে আগত ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাড়া মহল্লার বিভিন্ন রোগীরা এসে থাকেন। তারাও সড়কে কাদাযুক্ত পানি পেরিয়ে হাসপাতালে সেবা নিতে যেতে দেখা যায়। এছাড়াও বাজারে আগত ক্রেতা-বিক্রেতারা ও এই সড়কটি দিয়ে প্রতিদিন কাজেকর্মে আসা যাওয়া করে থাকে। হাসপাতালগামী রোগীসহ স্বজনদের দুর্ভোগ যেন চরমে পৌঁছেছে। অপরদিকে সড়কের দুপাশের স্থায়ী ব্যবসায়ীরা স্ব স্ব ব্যবসা বানিজ্য নিদারুন বিপাকে পড়েন। ঠিক একইভাবে চাউল বাজার, তরকারী বাজার সড়ক ও পাইপ বাজার পানিতে ভরপুর। আবুল বশর জানান, অল্প বৃষ্টিতে হাসপাতাল সড়কসহ ভেতরে পানিতে সয়লাব হয়ে পড়ে। যার ফলে রোগীরা চলাফেরায় চরম ভোগান্তিতে পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সুনজর দেয়, তাহলে রোগীরা অন্তত জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে পারে। স্থানীয়রা জানান, বৃষ্টিপাতে অলিগলির সড়ক সমুহে পানিতে সয় লাভ হয়ে পড়ে। পানি নিষ্কাশনের জন্য থাকা ড্রেন অপর্যাপ্তসহ বহু  জায়গায় ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি চলাচল করতে না পারায় এহেন অবস্থার সৃষ্টি। যার ফলে ঘণ্টার পর ঘণ্টা পানি জমে থেকে জনভোগান্তির কবলে পড়ে বাজারে আসা মানুষরা।ফার্মেসী ব্যবসায়ী তৌহিদ জানান, ড্রেনের চেয়ে হাসপাতাল সড়কটি নিচু। সেই সব কারনে বৃষ্টির পানি জমে থাকে প্রায়শ। সময়োপযোগী, টেকসই ব্যবস্থা গ্রহণ করা না হলে সামনে বাজারের গুরুত্বপূর্ণ এ সড়কে জনদুর্ভোগ আরো বাড়তে পারে। সচেতন মহলের মতে, প্রতিবছর বর্ষায় একই চিত্রের পুনরাবৃত্তি ঘটলেও স্থায়ী সমাধানে কার্যকর কোন উদ্যোগ চোখে পড়ছেনা। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বন্ধ নালা-নর্দমা পরিষ্কার, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০