৫ জুলাই ২০২৬, ৮:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডুমুরিয়া সোনালী ব্যাংকে চরম অব্যবস্থাপনা, ব্যবস্থাপকের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ

শেখ মাহাতাব হোসেন

খুলনার ডুমুরিয়া উপজেলার সোনালী ব্যাংক শাখায় কর্মকর্তা-কর্মচারীদের চরম দায়িত্ব ও কর্তব্য অবহেলার কারণে প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা শত শত গ্রাহককে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে এই শাখার ম্যানেজার হিরান্ময় প্রকাশ বিশ্বাসের বিরুদ্ধে গ্রাহক হয়রানি, উদাসীনতা ও দায়িত্বহীনতার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে।সরেজমিনে ডুমুরিয়া সোনালী ব্যাংক শাখায় গিয়ে দেখা যায়, ব্যাংকের ভেতরে ও বাইরে গ্রাহকদের উপচে পড়া ভিড়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাভোগীসহ সাধারণ সঞ্চয়ী ও ব্যবসায়ী গ্রাহকেরা তীব্র গরম আর ভিড়ের মধ্যে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।স্থানীয় গ্রাহকদের অভিযোগ, ব্যাংকের ম্যানেজার হিরান্ময় প্রকাশ বিশ্বাস নিয়মিত তদারকি না করায় কাউন্টারগুলোতে কাজের গতি নেই বললেই চলে। অনেক সময় নির্দিষ্ট কাউন্টারে কর্মকর্তা না থাকায় ফাইল আটকে থাকে। সাধারণ গ্রাহকেরা কোনো প্রয়োজনে ম্যানেজারের কক্ষে গেলে তিনি সদুত্তর না দিয়ে উল্টো দুর্ব্যবহার করেন বলে ভুক্তভোগীরা জানান।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী বলেন,”একটি সামান্য কাজের জন্য আমাদের দিনের পর দিন ব্যাংকে ঘুরতে হচ্ছে। ম্যানেজার সাহেবকে জানালে তিনি কোনো গুরুত্বই দেন না। তাঁর এই দায়িত্ব অবহেলার কারণেই ব্যাংকে প্রতিদিন এমন বিশৃঙ্খল পরিবেশ আর মানুষের উপচে পড়া ভিড় তৈরি হচ্ছে।”ডুমুরিয়ার সচেতন মহল ও ভুক্তভোগী গ্রাহকেরা অবিলম্বে এই শাখার সেবার মান উন্নত করতে এবং ম্যানেজার হিরান্ময় প্রকাশ বিশ্বাসের অবহেলার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০