৮ জুলাই ২০২৬, ১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেষ মুহূর্তে যান্ত্রিক ত্রুটির বার্তা, এরপরই যাত্রীসহ নিখোঁজ পাকিস্তানের বিমান

ডেস্ক :

পাকিস্তানের করাচি উপকূলের কাছে পাঁচজন ক্রুসহ একটি কার্গো বিমান নিখোঁজ হয়েছে। বিমানটির সন্ধানে আরব সাগরে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) জানিয়েছে, বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির উদ্দেশ্যে উড়ে এসেছিল। মঙ্গলবার রাত ৯টা ২১ মিনিটের দিকে হঠাৎ বিমানটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করে। এর কিছুক্ষণ পরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক মিনিট আগে পাইলট নেভিগেশন সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কথা জানিয়েছিলেন।নিখোঁজ বিমানটি পরিচালনা করছিল করাচিভিত্তিক বেসরকারি কার্গো এয়ারলাইন কে-টু এয়ারওয়েজ। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটি বুধবার এক বিবৃতিতে বিমানে থাকা পাঁচজন ক্রুর পরিচয় নিশ্চিত করেছে।বিবৃতিতে সংস্থাটি জানায়, পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথোরিটি এবং অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে তারা সার্বক্ষণিক সমন্বয় করে কাজ করছে। একই সঙ্গে নিখোঁজ ক্রুদের নিরাপদে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া কামনা করেছে প্রতিষ্ঠানটি।ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪–এর প্রাথমিক তথ্য বলছে, রাডার থেকে অদৃশ্য হওয়ার ঠিক আগে বিমানটির উচ্চতায় অস্বাভাবিক ওঠানামা দেখা যায়। এরপর সেটি দ্রুতগতিতে খাড়া নিচের দিকে নামতে শুরু করে।নিখোঁজ বিমানটির অবস্থান শনাক্তে পাকিস্তান নৌবাহিনী, বিমানবাহিনী এবং অন্যান্য সরকারি সংস্থা যৌথভাবে আরব সাগরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে বিমান চলাচল কর্তৃপক্ষ।উল্লেখ্য, পাকিস্তানে সর্বশেষ বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটে ২০২০ সালে। সে সময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি যাত্রীবাহী বিমান করাচি বিমানবন্দরের কাছে অবতরণের সময় জনবসতিপূর্ণ এলাকায় বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় বিমানে থাকা ৯৯ আরোহীর মধ্যে ৯৭ জন নিহত হয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০