১৪ জুলাই ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নীলফামারীর ডিমলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে বুড়ি তিস্তায় গোসলে নেমে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর মৃত্যু 

শাফিনুর রহমান,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা নদীতে গোসল করতে নেমে মোছা. সাওদা উম্মে হাবিবা (১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল চারটার দিকে উপজেলার শৈল্লারঘাট এলাকার বুড়ি তিস্তা নদীতে এ ঘটনা ঘটে।নিহত সাওদা ময়মনসিংহের ফুলপুর উপজেলার দেওখালি এলাকার প্রবাসী মো. সাইফুদ্দিনের মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ডিমলা উপজেলার শৈল্লারঘাট এলাকার তাঁর সম্পর্কীয় নানা বিদ্যুৎ মিয়ার বাড়িতে এসেছিলেন।স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার বিকেলে সাওদা তাঁর মা ও কলেজপড়ুয়া বড় বোনকে নিয়ে বুড়ি তিস্তা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার না জানায় তিনি নদীর গভীর পানিতে তলিয়ে যান। এ সময় তাঁর মা ও বড় বোনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে প্রথমে তাঁদের দুজনকে উদ্ধার করেন। পরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর নদী থেকে সাওদাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়।ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০